ঢাকায় গান গাইতে আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ বলেন, ‘আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। তাঁর সঙ্গে আরও গান করবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।’
কবে থেকে টিকিট পাওয়া যাবে সে বিষয়ে তিনি জানান, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই টিকিট পাওয়া যাবে।
এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ ইত্যাদি গানে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন।
আয়োজনটি নিয়ে আজকের পত্রিকাকে সানি বলেন, ‘আসলে বিষয়টা আমার কাছে এখনো স্বপ্নের মতোই মনে হচ্ছে। আমরা বড় হয়েছি অঞ্জনের শব্দের শহরে। আর তাঁর সঙ্গে একই মঞ্চে গান করব, ভাবতেই আনন্দ লাগছে।’
আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গেল মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’ খ্যাত এই শিল্পী।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে