‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয়কে সামনে রেখে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। ৭ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার, রাত ৭.৩০টায় প্রচারিত হবে ‘স্কয়ার সুরের সেরা’। স্কয়ার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় স্কয়ার গ্রুপের কর্মীরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুবর্ণ সুযোগ পাচ্ছেন। একটি গ্রুপ অফ কোম্পানীজের কর্মীদের নিয়ে এত বড় আকারে রিয়েলিটি শো আয়োজনের উদ্যোগ বাংলাদেশে এটিই প্রথম। গুণী সংগীত ব্যক্তিত্বদের সামনে নিজের প্রতিভা মেলে ধরা, প্রতিযোগিতাকালীন পুরো সময় সংগীত শিক্ষকদের তত্ত্বাবধানে গানের প্রশিক্ষণ, দেশব্যাপী পরিচিতি ও পরবর্তীতে বিনোদন জগতে নিয়মিত গান করার সুবর্ণ সুযোগ তো রয়েছেই, পাশাপাশি ‘স্কয়ার সুরের সেরা’র সেরা বিজয়ী পাবেন নগদ ৫ লক্ষ টাকা।
এছাড়া প্রথম রানার আপ ৩ লাখ, দ্বিতীয় রানার আপ ১ লাখ এবং চতুর্থ ও পঞ্চম যারা হবেন তারা প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা। পাবনা, হবিগঞ্জ, কালিয়াকৈর, ভালুকা, চট্টগ্রাম ও ঢাকায় অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়। অডিশন রাউন্ডের মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পী অনিমা মুক্তি গোমেজ, সুজন আরিফ ও পুলক অধিকারী।
এছাড়াও অন্যান্য বিচারকের দায়িত্ব পালন করেন ফুলরেনু দাশ (পাবনা), তন্বী সাহা প্রকৃতি (ভালুকা), সুকণ্যা মজুমদার ঘোষ (ঢাকা ও চট্টগ্রাম)। অডিশন রাউন্ডের বিচারকেরা সারা বাংলাদেশের স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে ৩০ জন’কে ঢাকায় ‘স্টুডিও রাউন্ড’-এ গান করার সুযোগ দেন। সেখানে মূল প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন তিন গুণী শিল্পী: দেশবরেণ্য সংগীতশিল্পী রুমানা ইসলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও সংগীতশিল্পী এস আই টুটুল এবং জনপ্রিয় ও মেধাবী সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ।
আয়োজনটি সঞ্চালনা করছেন মৌসুমী মৌ। ‘স্কয়ার সুরের সেরা’ প্রযোজনা করছেন অজয় পোদ্দার।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে