আজ বন্ধু দিবস। এই দিনে বন্ধুত্বের গান নিয়ে এল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র প্রথম গান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গানের নাম ‘চল বন্ধু চল’।
সোমেশ্বর অলির লেখা ‘চল বন্ধু চল’ গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। গেয়েছেন ইব্রাহিম কামরুল শাফিন। ‘লাগলে বলিস/ জায়গায় বসে আওয়াজ দিস/ কলিজাটা ছিঁড়ে তোকে দেবো’– এমন কথার গানে বন্ধুত্বের খুব সহজ অভিব্যক্তিকে তুলে ধরা হয়েছে।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পরপরই বুঝতে পারি একটা বন্ধুত্বের গান এখানে দরকার। আমরা এমন একটা গান চাইছিলাম, যেটা বন্ধুরা আড্ডায়, লং ডাইভে, বিচে বা ক্যাম্পাসে হাসি–ঠাট্টা আর ফুর্তির মুডে শুনতে পারবে।’
চরকির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, বন্ধু দিবস উপলক্ষে ‘নেটওয়ার্কের বাইরে’র এই গানটি শেয়ার করে প্রিয় বন্ধুকে ট্যাগ করলে নির্বাচিত পোস্টদাতা ও তাঁর বন্ধু পাবেন বিশেষ পুরস্কার।
বন্ধুত্বের গল্প নিয়েই তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। চার তরুণের বন্ধুত্ব, একটি ট্যুর ও প্রেম, দ্বন্দ্ব ও পরিবার নিয়ে ছবিটির গল্প। এতে অভিনয় করেছেন– শরীফুল রাজ, খায়রুল বাসার, ইয়াশ রোহান, জোনায়েদ বোগদাদী, তাসনিয়া ফারিণ, অর্ষা, তাসনুভা তিশা ও নাজিফা তুষি। চরকিসূত্রে জানা গেছে, এ মাসেই মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’।
শুনুন বন্ধু দিবসের গান ‘চল বন্ধু চল’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৫ ঘণ্টা আগে