প্রথমবারের মতো কোনো মৌলিক হিন্দি গান গাইলেন ন্যান্সি। ‘ম্যায় হু তেরা’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার আয়ুশ দাস। দ্বৈত গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রেম ইসলাম। ভারতের টি সিরিজ থেকে গানটি প্রকাশ হওয়ার কথা।
ন্যান্সি বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল হিন্দি গান গাওয়ার। ছয় বছর আগে ‘রিমঝিম সাওয়ান’ নামে শ্রেয়া ঘোষালের একটি গান কাভার করেছিলাম। তবে এটাই আমার প্রথম মৌলিক হিন্দি গান। প্রেম বয়সে টিনএজার হলেও তার গায়কিতে মুগ্ধতা আছে।’
প্রেম বলেন, ‘আমি শ্রোতাদের ভালো গান উপহার দিতে চাই। সেই প্রচেষ্টা থেকে এবার হিন্দি গানটি করা। আমার মনে হয়, সব গানের ভাষা এক। শ্রোতাদের ভালো লাগাটাই আসল কথা।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে