নন্দিত গায়ক ও গীতিকার বব ডিলানের জীবনের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে বায়োপিক। আর এতে ডিলানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে চলতি বছরের আগস্টেই সিনেমাটির শুটিং শুরু হবে। ডিলানের বায়োপিকে শ্যালামের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জেমস ম্যানগোল্ড।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস ম্যানগোল্ড বলেন, ‘বব ডিলানের গল্পটি চমৎকার হবে। ডিলান মাত্র দুই ডলার নিয়ে ১৯ বছর বয়সে নিউইয়র্কে এসেছিলেন। কিন্তু পরে মাত্র তিন বছরের মধ্যেই তিনি হয়ে ওঠেন দুনিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী।’
সাক্ষাৎকারে পরিচালক আরও জানান, ছবিতে ডিলানের সঙ্গে উডি গাথরি, পিট সিগার থেকে জোয়ান বায়েজের মতো চরিত্রগুলোও থাকবে। তবে এসব চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।
জনপ্রিয় সংগীতশিল্পী বব ডিলান ১৯৫৯ সালে গানের জগতে পা রাখেন। ক্যারিয়ারে শুরু থেকেই অনন্য কীর্তি গড়েছেন তিনি। সাহিত্যে নোবেল পুরস্কারও অর্জন করেছেন ডিলান।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে বব ডিলানের বায়োপিক নিয়ে কাজ করছেন জেমস ম্যানগোল্ড। এরপরে এতে যুক্ত হন শ্যালামে। এমনকি পর্দায় গায়কের চরিত্রটি ফুটিয়ে তুলতে গিটারও শিখেছেন এ অভিনেতা।
২০১৭ সালে কল মি বাই ইয়োর নেম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পান তরুণ অভিনেতা শ্যালামে। ছবিটি তাঁকে সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন এনে দেয়। এরপর একে একে করেছেন লেডি বার্ড, লিটল ওমেন, ডিউন, বোনস অ্যান্ড অল-এর মতো প্রশংসিত সিনেমা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৩ ঘণ্টা আগে