
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নতুন গান নিয়ে ফিরছেন সুরকার ও গীতিকার আরমান খান। ১০ জুন প্রকাশিত হবে তাঁর নতুন গান ‘ফুটবল ফুটবল’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আরমান খান, কণ্ঠ দিয়েছেন বিজয় মামুন। এরই মধ্যে শেষ হয়েছে মিউজিক ভিডিওর কাজ। গানটির পৃষ্ঠপোষক ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। প্রকাশ করবে সংগীতা মিউজিক।
দেশের সংগীতাঙ্গনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আরমান খান। দীর্ঘ প্রায় ১৪ বছর পর অন্যের কণ্ঠে নিজের লেখা ও সুরে গান প্রকাশ করছেন বলে জানালেন আরমান। পেশাগত কারণে তিনি এখন শ্রীমঙ্গলে বসবাস করেন। চাকরি করছেন গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে। গত বছরের নভেম্বরে একটি স্টুডিও চালু করেছে প্রতিষ্ঠানটি। সেখানেই চাকরির পাশাপাশি আরমান সময় দিচ্ছেন সংগীতচর্চায়। তৈরি করছেন নতুন গান।
নতুন গান নিয়ে আরমান বলেন, ‘চাকরির ব্যস্ততার কারণে নিয়মিত গানে সময় দিতে পারিনি। এখন চাকরির পাশাপাশি স্টুডিওতে নিয়মিত সময় দিচ্ছি। নতুন গান তৈরি করছি। আশা করছি, সামনে আরও ভালো কিছু গান উপহার দিতে পারব। মাঝে কয়েকটি গান তৈরি করেছি, গানগুলোতে কণ্ঠও দিয়েছি। তবে প্রায় ১৪ বছর পর আমার লেখা ও সুর করা কোনো গান অন্য কোনো শিল্পীর কণ্ঠে প্রকাশ পাচ্ছে। ফুটবলপ্রেমীদের মনে রং ছড়িয়ে দিতে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে আমাদের এই গান।’
গানটির শিল্পী বিজয় মামুন বলেন, ‘এবারই প্রথম আরমান ভাইয়ের সঙ্গে কাজ করলাম। আমাদের ব্যান্ড সংগীতের অগ্রজ শিল্পী জেমস, আইয়ুব বাচ্চু, হাসান ও বিপ্লব ভাইদের কণ্ঠে আরমান ভাইয়ের লেখা ও সুরের গান শুনে বড় হয়েছি। আমারও স্বপ্ন ছিল তাঁর লেখা ও সুরের গান গাওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।’
আরমান খান কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খানের ছেলে। তাঁর সুর-সংগীতে গান গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। পাশাপাশি নাটকের আবহসংগীতেও কাজ করেছেন আরমান।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে