বিয়ে সেরেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও সংগীতশিল্পী প্রস্মিতা পাল। সাদামাঠা ভাবেই তৃতীয় বিয়ে সারলেন অনুপম। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করলেন অনুপম-প্রস্মিতা।
গোলাপি বেনারসি শাড়ির সঙ্গে গয়না ও হালকা মেকআপে দেখা গেছে প্রস্মিতা পাল। অনুপমকে দেখা গেছে পাঞ্জাবিতে। আমন্ত্রিত অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন—উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহাসহ আরও অনেকেই।
প্রসঙ্গত, ২০২১ সালের শেষে পিয়া চক্রবর্তীর সঙ্গে ৬ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন অনুপম। এরপর গত বছরের ২৭ নভেম্বর টালিউড অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া চক্রবর্তী।
উল্লেখ্য, রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন প্রস্মিতা। পরবর্তী সময়ে ‘দেখতে বউ বউ’ (শুধু তোমারই জন্য), ‘হতে পারে না’ (বলো দুগ্গা মাইকি)-র মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও ‘তোমায় নিয়ে গল্প হোক’ (হাইওয়ে)-র মতো গান গেয়েছেন প্রস্মিতা।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে