এন্ড্রু কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৪০ বছরের। কিশোর চলে যাওয়ায় আমার যেন অঙ্গহানি হয়েছে। ইত্যাদি মানেই ছিল এন্ড্রু কিশোরের গান। তার বাসা ছিল আমার অফিসের পাশে। আমরা একসঙ্গে আড্ডা দিতাম। সে শুধু আমার বন্ধু নয়, আমার সব কাজের সহযোগী। নিঃসন্দেহে এন্ড্রু কিশোর অনেক বড়মাপের একজন শিল্পী। অথচ এ নিয়ে কখনোই তার অহংকার ছিল না। ছোট-বড় সবার সঙ্গেই তার সম্পর্ক ছিল বন্ধুর মতো।
‘ইত্যাদি’তে গান শুরুর আগের কথা। প্রায়ই আমরা একসঙ্গে খেতে যেতাম রেস্টুরেন্টে। আমাকে দেখে লোকজন সালাম দিত, কেউ অটোগ্রাফ নিত, কেউ করমর্দন করত। কিশোরের দিকে কেউ খেয়ালই করত না। আমি ইতস্তত বোধ করতাম। মনে মনে ভাবতাম, এই ভক্তরা যদি জানত আমার পাশে যে লোকটি বসে আছে, সে হচ্ছে দেশসেরা সংগীতশিল্পী। কিন্তু কিশোরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তাকে বোঝাতাম, ‘ভক্তরা তোকে দেখতে চায়। তাদের বঞ্চিত করা ঠিক না।’ আমার পীড়াপীড়িতেই একসময় বলল, যদি টিভিতে গাই, তোর অনুষ্ঠানেই গাইব।’
কিশোর টিভিতে গাইতে রাজি হলো। ১৯৯৯ সালে ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে কিশোরের নতুনভাবে আত্মপ্রকাশ ঘটল দর্শকের সামনে। গাইল ‘পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়’। তিন পর্বে গাওয়ার পর কিশোর বলল, ‘আমি নিয়মিত হয়ে যাচ্ছি, অন্যদের সুযোগ দে।’ সে এমনই ছিল।
তার সঙ্গে স্মৃতি বলে শেষ করা যাবে না। গান করতে গেলে চিন্তা করি কাকে দিয়ে গাওয়াব। কিশোর ছিল আমার নিশ্চিত ভরসা। সে গাইলে সব সময়ই শতভাগ পারফেক্ট। এখনো হাজারো ব্যস্ততার মাঝে যখন একা হই, ভীষণ মিস করি তাকে।
হানিফ সংকেত আজ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রিয় বন্ধু এন্ড্রু কিশোরকে স্মরণ করেছেন।
দেখতে দেখতে একটি বছর হয়ে গেল কিশোর নেই। বিশ্বাস করতে মন চায় না, অথচ এটাই সত্যি। এন্ড্রু কিশোর বাংলা গানের ঐশ্বর্য। যার খ্যাতির চেয়ে কণ্ঠের দ্যুতি ছিল বেশি। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই কিশোর পেয়েছে প্লেব্যাক সম্রাটের উপাধি। গানের জন্যই মানুষ তাকে ভালোবাসত। অবশেষে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে গত বছরের এই দিনে সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেয় সবার প্রিয় এন্ড্রু কিশোর।
কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি মানুষের সঙ্গেও প্রাণ খুলে মিশতে পারত। সব সময় নিজের সুবিধার চেয়ে অন্যের সুবিধার দিকেই দৃষ্টি ছিল তার বেশি। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৪০ বছরের। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গিয়েছি, একসঙ্গে থেকেছি। কিশোর ছিল ‘ইত্যাদি’র প্রায় নিয়মিত সংগীতশিল্পী। কিশোর নেই মনে হলেই ভেতরটা হাহাকার করে ওঠে। এন্ড্রু কিশোর ছিল একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ, যার তুলনা সে নিজেই।
কিশোর তার গানের মাধ্যমেই বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু, যেখানে থাকো, ভালো থেকো। শান্তিতে থেকো।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে