
অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা এবং ইমন চৌধুরী ও তাঁর গানের দল ‘বেঙ্গল সিম্ফনি’। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি কনসার্ট। মেলবোর্নের এই কনসার্টে অংশ নেওয়ার জন্য দর্শকদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির সদস্যরা।
১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে লিসেন ফর আয়োজন করেছে ‘বাংলাদেশ নাইট’ শীর্ষক কনসার্ট। এতে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির সঙ্গে আরও গান শোনাবেন পিন্টু ঘোষ। অন্যদিকে ৮ আগস্ট রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগাসি ট্যুর’ শিরোনামের আয়োজন। এটি আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)। অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্ট দুটির অগ্রীম টিকিট বিক্রি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু একটি সাধারণ কনসার্ট নয়; হতে যাচ্ছে সারা জীবন মনে রাখার মতো এক মিউজিক্যাল অভিজ্ঞতা। রুনা লায়লার মতো কিংবদন্তি শিল্পী ও বেঙ্গল সিম্ফনি গেয়ে শোনাবে তাদের জনপ্রিয় গানগুলো। ভক্তদের জন্য এই আয়োজন হতে যাচ্ছে নস্টালজিয়ায় ডুবে যাওয়ার এক অনন্য সুযোগ।
এই দুই কনসার্টের সুবাদে প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন রুনা লায়লা। সাত যন্ত্রশিল্পীকে নিয়ে আগামী ২৯ জুলাই সিডনির উদ্দেশে রওনা হবেন বলে জানান তিনি। রুনা লায়লা বলেন, ‘অনেক বছর পর অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে। এবারের কনসার্ট দুটি খুব বড় পরিসরে হচ্ছে। দর্শকের পছন্দের গান গাইব। আমি আশাবাদী, ভালো কিছু হবে। আয়োজকেরা আমাকে জানিয়েছেন, এরই মধ্যে টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’
বেঙ্গল সিম্ফনির ইমন চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ার এই কনসার্ট নিয়ে আমরা খুব এক্সাইটেড। অসাধারণ ভেন্যুতে সাজানো হয়েছে এই আয়োজন। “কথা কইও না”, “বাজি”, “সাদা সাদা কালা”, “টেকা পাখি”সহ দর্শক-শ্রোতাদের প্রিয় গান পরিবেশন করার ইচ্ছা আছে। আশা করছি প্রাণবন্ত একটি আয়োজন হতে যাচ্ছে।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে