বাবা-মেয়ের সম্পর্কের মাধুর্য অমূল্য। বেশিরভাগ মেয়ের কাছে বাবা তার কাছে শ্রেষ্ঠ আইডল। জীবনের সবক্ষেত্রে মেয়েকে এগিয়ে যেতে মূল পথপ্রদর্শক হিসেবে থাকেন বাবা। বাবা-মেয়ের এমন সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে নতুন একটি গান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘শেষ খেলা’ নাটকে থাকছে এটি।
‘রাজা-রাজকন্যা’ শিরোনামের গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনায় ইমন চৌধুরী। ঢাকার নিকেতনে তার স্টুডিওতে গত ১১ জুলাই গানটির ধারণ কাজ সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘গানটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। গানের কথাগুলো অসাধারণ। রেকর্ডিংয়ের পর গীতিকারকে ফোন দিয়ে প্রশংসা করেছি। ইমন চৌধুরীর কথা আর কী বলবো, খুব মিষ্টি একটা সুর সৃষ্টি করেছেন তিনি। আমাকে গানটি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ ভাইকে ধন্যবাদ।’
সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর কথায়, ‘গানের কথা খুব সুন্দর। কনা আপুর কণ্ঠ অসাধারণ লাগছে। তিনি খুব পছন্দ করেছেন গানটি। পরিচালক রাজ ও আমার গ্রামের বাড়ি একই জায়গায় (নরসিংদী) হলেও তার পরিচালিত নাটকে এটাই আমার প্রথম কাজ। শ্রোতাদের ভালো লাগলে আমরা খুশি হবো।’
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের অনুভূতি, ‘নাটকে এমন একটি গান প্রয়োজন ছিলো। গানের কথা, সুর-সংগীত ও কণ্ঠ সবকিছু আমার মনের মতো হয়েছে। সব বাবা ও মেয়েরা এই গানের সঙ্গে একাত্ম হবেন বলে আশা করছি।’
গীতিকার জনি হকের মন্তব্য, ‘পরিচালক রাজ আমাকে গল্পটি বলার পরপরই গানের প্রথম দুই লাইন আমার ভাবনায় চলে আসে- ‘তুমি এই হৃদয়ের কাবা, তুমি পৃথিবী জানো বাবা’। পুরো গানের কথা পাঠানোর পর রাজ পছন্দ করলেন। ইমন চৌধুরী গানটির কথা পেয়ে জানালেন, ‘অসাধারণ হয়েছে ভাই।’ কনা তো রেকর্ডিংয়ের পর ফোন দিয়ে বেশ প্রশংসা করলেন। এবার শ্রোতাদের ভালো লাগলেই সফল মনে করবো কাজটা।’
‘শেষ খেলা’ নাটকে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সাফা কবির। এছাড়া আছেন তৌসিফ মাহবুব। আসন্ন ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। এর একঘণ্টা পর থেকে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে নাটকটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৮ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে