
বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। হিন্দি কিংবা বাংলা—দুই ভাষার দর্শক-শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি। শাহরুখ থেকে সালমান কিংবা এই প্রজন্মের বলিউড তারকাদের সিনেমা মানেই অরিজিতের গান। সেই অরিজিৎ সিং সিনেমার গানকে বিদায় জানিয়ে দিলেন। আজ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেন অরিজিৎ।
ফেসবুক ও ইনস্টাগ্রামে অরিজিৎ লেখেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, প্লেব্যাকশিল্পী হিসেবে এখন থেকে আমি আর নতুন কোনও কাজ করব না। আমি এটা ছেড়ে দিয়েছি। খুব দুর্দান্ত একটি যাত্রা ছিল।’
অরিজিতের এমন সিদ্ধান্ত অবাক করেছে তাঁর ভক্তদের। অনেকে তাঁর এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তবে সিনেমার গানকে বিদায় বলে দিলেও সংগীতচর্চা চালিয়ে যাবেন অরিজিৎ। মন্তব্যের ঘরে ভক্তদের প্রশ্নের জবাবে এমনটা নিজেই জানিয়েছেন এই সংগীতশিল্পী।
২০০৫ সালে ১৯ বছর বয়সে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ দিয়ে সংগীতে যাত্রা শুরু অরিজিতের। এরপর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ সিনেমায় প্রথম প্লেব্যাকের সুযোগ পান। ২০১৩ সালে 'আশিকি ২' সিনেমা অরিজিতের ক্যারিয়ারের বাঁক বদলে দেয়। অল্পদিনেই পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। সেই অবস্থান এখনো ধরে রেখেছেন।
অরিজিতের গাওয়া জনপ্রিয় তালিকা বেশ লম্বা। ‘তুম হি হো’, ‘হামারি আধুরি কাহানি’, ‘জালিমা’, ‘অ্যায় দিল হে মুশকিল’, ‘আপনা বানা লে’, ‘হামদার্দ’, ‘বোঝেনা সে বোঝে না’, ‘না রে না’, ‘মন বাওরে’, ‘মন মাঝিরে’সহ আরও অনেক গান আছে এই তালিকায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে