মাঘের শেষ হতে এখনো বাকি কয়েক দিন। এরই মধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। বসন্তের আগমনীর মধ্যেই অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী ‘হোপ ফেস্টিভ্যাল ২০২৩ ’। গতকাল শনিবার ছিল আয়োজনের শেষ দিন।
গতকাল সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামের পাশের সড়কে ছিল মানুষের স্রোত। ট্রাফিক জ্যাম উপেক্ষা করে তাঁদের গন্তব্য ছিল স্টেডিয়ামের ভেতর।
‘হোপ’ ফেস্টিভ্যালের শেষ দিনের সন্ধ্যাটা যেন ছিল বাংলা ব্যান্ড মিউজিকের। নেমেসিস শেষে আর্টসেলের পরিবেশনা। তাঁরা একে একে গাইলেন জনপ্রিয় গানগুলো। কিন্তু আর্মি স্টেডিয়াম যেন অন্য কারও অপেক্ষায় উদ্গ্রীব। আর্টসেল তাঁদের পারফরম্যান্স শেষ করার ঠিক ৩০ মিনিট পর রাত সাড়ে ৯টায় চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল একটি আওয়াজ, গুরু-গুরু। ঠিক তখনই নেভি ব্লু সোয়েটার পরা একজন লোক ধীরে ধীরে মঞ্চে উঠে এলেন। গুরু, জেমস! তিনি তাঁর গোলাপি গিটার হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই জনতা উল্লাসের উন্মত্ততায় ফেটে পড়েন। বাংলাদেশের ব্যান্ড মিউজিকের নক্ষত্র মাহফুজ আনাম, যাঁকে জেমস নামেই সবাই চেনেন।
দরাজ কণ্ঠে স্বভাবজাত ভঙ্গিমায় তিনি কণ্ঠে তুললেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’। তাঁর সঙ্গে পুরো স্টেডিয়ামের দর্শকেরাও গলা মেলালেন। গান শেষ করে জেমস দর্শকদের বললেন, ‘লাভ ইউ’। এরপর তিনি একে একে গাইলেন দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা, মা, দুষ্টু ছেলের দল। ‘মাঠে কি দুষ্টু ছেলেদের দল আছে?’ প্রশ্ন শেষ না হতেই সমস্বরের একটা ঢেউ খেলে গেল পুরো মাঠে, হাজিরা দিল ‘দুষ্টু ছেলের দল’। এই গানে ভক্তদের মাতিয়ে জেমস বলে উঠলেন, ‘তোমরাই আমার জান, তোমরাই আমার প্রাণ। যত দিন তোমরা আছ, তত দিন আমি আছি।’
এরপর তিনি গাইলেন ‘আসবার কালে আসলাম একা’, অতঃপর ‘সুলতানা বিবিয়ানা’, ‘তারায় তারায়’। আনন্দ-উল্লাসে ফেটে পড়ে আগত অতিথি থেকে দর্শকসারির প্রত্যেক মানুষ। এরপর তিনি গাইলেন ‘মীরা বাঈ’ ও ‘পাগলা হাওয়া’। এতটুকু ক্লান্তি নেই তাঁর! গানের বিরতিতে বারবার ভালোবাসা জানান ভক্তদের। গিটার দিয়েও খেল দেখিয়েছেন গুরু, তাঁর সুরের ঝংকারে বিমোহিত করেছেন সবাইকে।
ব্র্যাক হোপ উৎসবের শেষ দিনটি উৎসর্গ করা হয়েছিল বাংলাদেশের ইয়ুথ ও চেঞ্জমেকারদের জন্য। চন্দনা মজুমদার, মাশা ইসলাম, শিথি সরকার ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ দিনের সংগীতায়োজনের সূচনা হয়। এরপর মঞ্চে আসেন জনপ্রিয় ব্যান্ড দল নেমেসিস। ব্যান্ডটি ‘কোনো দিন’, বীর ও ‘কবে’সহ তাদের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে। সন্ধ্যায় মঞ্চে আসে ব্যান্ড দল আর্টসেল। ব্যান্ডটি তাঁদের জনপ্রিয় সাতটি গান পরিবেশন করে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম দীর্ঘতম গান ‘অনিকেত প্রান্তর’-এ পুরো স্টেডিয়াম মুখর হয়ে যায় তখন। আর সর্বশেষে জেমসের পারফরম্যান্স শেষে সমাপ্তি টানা হয় ব্র্যাকের ৫০ বছর পূর্তি উৎসব ‘হোপ ফেস্টিভ্যাল ২০২৩’-এর।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৮ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে