৭ জানুয়ারি ছিল সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়াভাবেই পালন করেছেন তিনি। জন্মদিন শেষ হতেই নতুন গান নিয়ে হাজির আঁখি আলমগীর। আজ রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর নতুন গান ‘জানের জান’।
জানের জান গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পুনম মিত্র। সৈকত রেজার নির্দেশনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। নতুন এই গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘গানটা আমার নিজের কাছে ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক ঘরানার একটি গান। পুনম মিত্র চমৎকার সুর ও সংগীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’

আজ ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে জানের জান গানের প্রকাশনা অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে কথা বলবেন আঁখি আলমগীরসহ গানের গীতিকার, সুরকার, মিউজিক ভিডিওর মডেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জানের জান গানটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে