ঢাকা: বলিউড সংগীতশিল্পী নেহা কাক্কর ও রোহানপ্রীত সিং আলোচিত দম্পতি। তাঁরা বিয়ে করেছেন গত বছরের নভেম্বরে। ইনস্টাগ্রামে প্রায়ই ভেসে ওঠে তাঁদের সুখের মুহূর্ত। কিন্তু মঙ্গলবার নেহা যে ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে, তা এক মুহূর্তের জন্য হলেও সবাইকে চমকে দিয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, রাগি ভঙ্গিতে মুখোমুখি দুজন। প্রথমে রোহান মারলেন নেহাকে। নেহাও কম যাচ্ছেন না! তিনিও বাঘের মতো থাবা উঁচিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এলেন রোহানকে মারতে।
এক মিনিটেরও কম সময়ের ওই ভিডিওটি যে বানোয়াট, তা অবশ্য কিছুক্ষণ পরেই বোঝা যায়। তাঁদের মারামারি পুরোটাই সাজানো। নতুন গান আসছে নেহা-রোহানের। সেটার প্রচারের জন্যই এই কৌশল করেছেন তাঁরা।
দেখুন তাঁদের মিষ্টি মারামারি:
নেহা কাক্কর ও রোহানপ্রীত সিং একসঙ্গে ‘খাদ তেইনু ম্যায় দাসা’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি প্রকাশ পাবে শিগগিরই। কয়েকদিন আগে গানের পোস্টার ও কিছু ছবি শেয়ার দিয়েছিলেন নেহা। তখনই জানা গিয়েছিল তাঁদের নতুন গানের খবর।
মারামারির ভিডিও প্রকাশ করার পরই কমেন্টে ভেসে গেছে নেহার পোস্ট। অনেকেই মজা করে লিখেছেন, ‘এ যাবতকালের সবচেয়ে মধুর ঝগড়া’!
‘নেহু দা ভিয়াহ’ নামের একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে পরিচয় হয় নেহা-রোহানের। এরপর তাঁরা পরস্পরের প্রেমে পড়েন। বিয়ে করেন গত বছরের ২৪ নভেম্বর। বিয়ের পর তাঁরা একসঙ্গে ‘খেয়াল রাখকা কর’ নামের একটি গানে কণ্ঠ দেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে