
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান। যখন তাঁদের ক্যারিয়ার সাফল্যের মধ্যগগনে, তখন এই আকস্মিক বিরতির ঘোষণা অনুরাগীদের মধ্যে বিস্ময়, উদ্বেগ এবং কৌতূহল—তিনটিই সমানভাবে বাড়িয়ে দিয়েছে।
অরিজিৎ সিংয়ের কণ্ঠ মানেই কয়েক প্রজন্মের জীবনের সাউন্ডট্র্যাক। গত ২৭ জানুয়ারি একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গান গাইবেন না। তিনি লিখেছেন, ‘এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক শিল্পী হিসেবে আমি আর কোনো অ্যাসাইনমেন্ট নেব না। এই যাত্রাটি অসাধারণ ছিল।’
অন্যদিকে, হায়দ্রাবাদের একটি লাইভ শোতে জাকির খান ঘোষণা করেন, তিনি ২০৩০ সাল পর্যন্ত কমেডি থেকে দীর্ঘ বিরতি নিতে পারেন। ব্যক্তিগত সমস্যা এবং স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি বলেন, এটি কোনো ঝোঁকের মাথায় নেওয়া সিদ্ধান্ত নয়।
সাধারণের চোখে প্রশ্ন জাগা স্বাভাবিক—যেখানে স্পটলাইট আপনার ওপর স্থির, সেখানে কেন সরে যাওয়া? ভারতীয় মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর পবিত্র শঙ্কর বলেন, ‘সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে স্বেচ্ছায় বিরতি নেওয়াটা ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার পরিচয়, দুর্বলতা নয়।’
তাঁর মতে, অরিজিৎ বা জাকিরের মতো পাবলিক ফিগারদের সারাক্ষণ দৃশ্যমান থাকার এবং মানুষের প্রত্যাশা মেটানোর যে মানসিক চাপ নিতে হয়, তা নিঃশব্দে ‘বার্নআউট’ বা মানসিক অবসাদের দিকে নিয়ে যায়।
বিশেষজ্ঞরা মনে করেন, এই বিরতি কেবল কাজ ছাড়ার ঘোষণা নয়, বরং নিজের সৃজনশীলতাকে রক্ষা করার একটি কৌশল। শিল্পীদের কাজ মূলত তাঁদের অনুভূতির গভীরতার ওপর নির্ভরশীল। বিরতি তাঁদের সেই অনুভূতিগুলোকে পুনরুজ্জীবিত করার, সম্পর্কগুলোকে সময় দেওয়ার এবং নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সুযোগ দেয়।
সাফল্য মানেই যে অবিরাম দৌড় এবং হইচই—এই ধারণাটি এখন প্রশ্নের মুখে পড়ছে। ডক্টর শঙ্করের কথায়, ‘পজ বাটন টিপলে মস্তিষ্ক আবার নতুন করে চিন্তা করার রসদ পায়। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেকে পিছিয়ে রাখা আসলে দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য একটি স্বাস্থ্যকর কৌশল।’
সেলিব্রিটিরা যখন বিশ্রাম বা বিরতির কথা খোলামেলাভাবে বলেন, তখন তা সমাজের কাছে একটি বার্তা দেয়—‘স্লো ডাউন’ বা ধীরগতিতে চলা কোনো ব্যর্থতা নয়, বরং এটি আত্মসচেতনতা। অরিজিৎ সিং এবং জাকির খানের এই সিদ্ধান্ত হয়তো আগামীর পেশাদার জগতে কর্ম-জীবনের ভারসাম্য রক্ষার নতুন একটি দিশা হয়ে থাকবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে