কলকাতার রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল গায়ক কেকে-কে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। মমতার পরেই গায়কের কফিনবন্দি দেহে মালা দেন শিল্পীর স্ত্রী জ্যোতি কৃষ্ণা ও ছেলে নকুল কৃষ্ণা কুন্নাথ। এরপরই গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় কেকে-কে।
কেকের অন্তিমযাত্রার সুর বেঁধে দিল তাঁরই রেখে যাওয়া গান— ‘হাম রাহে ইয়া না রাহে কাল’ (আমি কাল থাকতেও পারি, না-ও পারি)। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার রবীন্দ্র সদনে খুব অল্প সময়ের মধ্যেই শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়েছিল।
সাদা ফুল দিয়ে সাজানো হয় বেদি। সাদা কাপড়ে ঢাকা স্ট্যান্ডে সাদা ফুলে সাজানো হয় শিল্পীর ছবিও। মুখ্যমন্ত্রী মমতা নিজের হাতে সেখানে রজনীগন্ধার ছড়া সাজিয়ে দেন। এরপর সেখানে পৌঁছান কেকের স্ত্রী জ্যোতি ও ছেলে নকুল।
হিন্দি, তামিল, বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়ে কোটি মানুষের হৃদয়ে আসীন বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। ভক্তরা যাকে কেকে নামেই সম্বোধন করেন। মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতার নজরুল মঞ্চে কনসার্ট শেষে ৫৩ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে