ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজ বাসভবনে খুন হয়েছেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
ইংরেজি সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার সকালে জেমস হ্যান্ডির বাড়ি থেকে ৯১১ নম্বরে কল করে এক ব্যক্তি বলেন, ‘আমি এই মাত্র পাপী মানুষটিকে হত্যা করেছি।’ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিনেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁর বুকে ছুরি গেঁথে ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাইকেল গ্লেডহিল নিজেই পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ আসতেই তিনি বলেন, তারা যাকে খুঁজছিলেন তিনিই সেই ব্যক্তি। তদন্তে জানা যায়, অভিযুক্ত মাইকেল গ্লেডহিল, জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে। তিনি তাঁর মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন। কিন্তু গ্লেডহিল ঠিক কী কারণে হ্যান্ডিকে খুন করেছেন, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, হ্যান্ডির মৃত্যুর তদন্ত চলমান।
জেমস হ্যান্ডি প্রায় পাঁচ দশক হলিউডে অভিনয় করেছেন। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ—তিন মাধ্যমেই চরিত্রাভিনেতা হিসেবে পাওয়া গেছে তাঁকে। অভিনয় করেছেন ‘টপ গান: ম্যাভেরিক’, ‘জুমানজি’, ‘লোগান’সহ একাধিক জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন সিরিজে। তাঁর মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন হলিউডের অনেক অভিনেতা ও নির্মাতা।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে