
বিবাহবিচ্ছেদ চেয়ে ৮ বছর ধরে চলল আইনি লড়াই। অবশেষে বিচ্ছেদ সম্পর্কিত সব হিসাবনিকাশের মীমাংসাপত্রে সই করেছেন বিখ্যাত হলিউড তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। জোলির আইনজীবী জেমস সিমন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, হলিউডের ইতিহাসে অন্যতম দীর্ঘ এই বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার অবশেষে ইতি হতে যাচ্ছে।
২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং করতে গিয়ে সম্পর্কে জড়ান পিট–অ্যাঞ্জেলিনা। যদিও তখনো জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন ব্র্যাড পিট। পরে তাঁদের বিচ্ছেদ হলে ব্রাঞ্জেলিনার সম্পর্ক জনসমক্ষে আসে। অন্যদিকে পিটের সঙ্গে সম্পর্কের আগে জোলি অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।
দীর্ঘ দিন প্রেমের পর ২০১৪ সালে বিয়ে করেন জোলি আর পিট। ৬টি সন্তান আছে তাঁদের। এর মধ্যে তিনজনকে দত্তক নিয়েছিলেন তাঁরা। তবে মাত্র ২ বছর সংসারের পরই ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জোলি।

জোলি অভিযোগ করেন, ২০১৬ সালে সন্তানদের নিয়ে ব্যক্তিগত জেট বিমানে করে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন তাঁরা। এ সময় পিট তাঁর ও সন্তানদের সঙ্গে নির্যাতনমূলক আচরণ করেন। তবে পিট এই অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০১৯ সালে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন এক বিচারক। তবে সম্পত্তি ভাগাভাগি এবং সন্তানের অভিভাবকত্বের বিষয়টি আলাদাভাবে নিষ্পত্তি করতে বলা হয়।
পরে এক বিচারক সমান অভিভাবকত্বের সিদ্ধান্ত নিলে জোলি অভিযোগ করেন, এই বিচারক পক্ষপাতমূলক রায় দিয়েছেন এবং বিচারক পরিবর্তনের আবেদন করেন। আপিল আদালত এতে সম্মতি দিয়ে ওই বিচারককে সরিয়ে দেয়। বিচার নতুন করে শুরু হয়। পরে ২০২১ সালে সন্তানের অভিভাবকত্ব নিয়েও যৌথ অভিভাবকত্ব চুক্তি করেন তাঁরা।
এই আইনি লড়াইয়ে বিভিন্ন সময় এক তিক্ত বিবাহবিচ্ছেদের চিত্র উঠে এসেছে। পিটের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক যুদ্ধ’ চালানোর অভিযোগ তোলেন জোলি। অন্যদিকে পিট অভিযোগ করেন, জোলি তাঁর ব্যবসায়িক স্বার্থগুলোর ইচ্ছাকৃত ক্ষতি করার চেষ্টা করছেন।

মীমাংসা চুক্তির কোনো বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, চুক্তিটি কার্যকর করতে একজন বিচারকের অনুমোদন প্রয়োজন হবে। এ বিষয়ে এখনো কোনো আদালতের নথি দাখিল করা হয়নি। এ বিষয়ে পিটের আইনজীবীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
তবে জোলির আইনজীবী সিমন এক বিবৃতিতে বলেন, ৮ বছর আগে বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। পিটের সঙ্গে ভাগাভাগি করা সব সম্পত্তি ছেড়ে সন্তানদের নিয়ে চলে গিয়েছিলেন তিনি। এরপর থেকে পরিবারের শান্তি ও সুস্থতাই ছিল তাঁর প্রধান কাম্য। এই দীর্ঘ লড়াইয়ে জোলি ক্লান্ত। অবশেষে এটি শেষ হয়েছে, এটাই তাঁর স্বস্তি।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১০ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে