ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল নীলম গিলের সঙ্গে নিয়মিতই দেখা যাচ্ছে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। গত মঙ্গলবার লন্ডনের এক রেস্তোরাঁয় নীলমকে নিজের মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ডিক্যাপ্রিও, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’।
এক প্রতিবেদনে পেজ সিক্স জানিয়েছে, গত মঙ্গলবার লন্ডনের রেস্তোরাঁয় নীলমের সঙ্গে নিজের মা ও কাছের বন্ধুদের পরিচয় করিয়ে দেন ডিক্যাপ্রিও। এ সময় অভিনেতার পরনে ছিল কালো ক্যাপ, কালো জ্যাকেট ও নীল জিন্স। গোপনীয়তা রক্ষার্থে মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত সপ্তাহে কানে হোটেল মারটিনেজে ছিলেন ডিক্যাপ্রিও। হোটেল ছেড়ে বের হওয়ার সময় অভিনেতার সঙ্গে ছিলেন নীলম।
তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২৮ বছর বয়সী নীলম ও ৪৮ বছর বয়সী ডিক্যাপ্রিও ডেট করছেন না। তারা শুধুই বন্ধু।
নীলমের জন্ম ইংল্যান্ডে। তার পূর্বপুরুষ ভারতের পাঞ্জাবের। তিনি প্রথমসারির একাধিক হাই প্রোফাইল ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কভারগার্ল হয়েছেন একাধিক আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের।
উল্লেখ্য, ডিক্যাপ্রিও এর আগে ক্যামিলা মররোনের সঙ্গে ডেট করেছিলেন। ২০২০ সালের একাডেমি পুরস্কারে একসঙ্গে প্রথমবার জনসমক্ষে উপস্থিতি হয়েছিলেন তাঁরা। ৪ বছরেরও বেশি সময় ধরে ডেট করার পর গত বছর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এর পরে, সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে ডেট করছিলেন ডিক্যাপ্রিও। ডেটিংয়ের গুন্জনের মধ্যেই গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কের একটি ক্লাব থেকে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং গিগি হাদিদের একটি ছবি ভাইরাল হয়েছিল। ওই বছরের ফেব্রুয়ারিতে, টাইটানিক অভিনেতার সঙ্গে ১৯ বছর বয়সী মডেল ইডেন পোলানির ডেটের গুঞ্জন ছড়ায়। তবে একটি সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স জানিয়েছিল দুজন ডেটিং করছেন না, এটির কোন সত্যতা নেই।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে