হলিউডের একসময়কার প্রভাবশালী তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছেলে প্যাক্স জোলি-পিটের পুরোনো এক ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে বাবা ব্র্যাড পিটকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ছিল। সেখানে ব্র্যাড পিটকে ‘ভয়ংকর’ মানুষ বলেছিল প্যাক্স।
২০২০ সালের সেই ইনস্টাগ্রাম পোস্টে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে ব্র্যাড পিটের উদ্দেশে প্যাক্স লেখেন, ‘আপনাকে দেখে ভয়ে কাঁপতে থাকা চারটি ছোট সন্তানের প্রতি আপনার কোনো সহানুভূতি নেই। আপনি কখনই বুঝতে পারবেন না, আমাদের পরিবারের কী ক্ষতি করেছেন আপনি, কারণ বোঝার ক্ষমতা আপনার নেই।’
পোস্টে আরও লেখা ছিল, ‘আপনি আমার কাছের মানুষদের জীবনকে নরক বানিয়ে দিয়েছেন। আপনি পৃথিবীকে যা খুশি বলতে পারেন, কিন্তু সত্য একসময় প্রকাশ্যে আসবেই।’
অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জিম্মা নিয়ে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে সাত বছরের আইনি লড়াই চলছে।
জোলি ও পিট হলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা দম্পতি ছিলেন। এই জুটি ব্রাঞ্জেলিনা নামেও পরিচিত। ২০০৬ সালের জানুয়ারি মাসে তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন এই জুটি। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, নক্স ও ভিভিয়েনকে সন্তান হিসেবে দত্তক নেন। এপ্রিল ২০১২ সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু শেষ পর্যন্ত ২০১৬ সালে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
২০২১ সালে আদালতে পিটের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও আনেন। আদালতকে তিনি বলেন, প্রায়ই বাড়ি ফিরে পিট তাঁকে পেটাতেন। আর এসব ঘটত সন্তানদের সামনেই। এ বিষয়ে জোলির বড় ছেলে ম্যাডক্স আদালতে বাবা পিটের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এমনকি ম্যাডক্স তার নাম ‘ম্যাডক্স জোলি পিট’ থেকে ‘পিট’ বাদ দিয়েছে। কোথাও সে ‘পিট’ লেখে না। তার নাম এখন শুধুই ম্যাডক্স জোলি।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১২ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে