লিওনার্দো ডিক্যাপ্রিও সম্প্রতি নেটফ্লিক্সের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ম্যাক কেইয়ের চিত্রনাট্যে ‘ডোন্ট লুক আপ’ চলচ্চিত্রে কাজ করছেন তিনি। সম্প্রতি লস অ্যাঞ্জেলসে এ ছবিটির প্রেক্ষাপট তুলে ধরা হয়।
ফ্রান্স প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ হুমকি নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। ডিক্যাপ্রিও বলছেন, এই ছবিতে রয়েছে জলবায়ু সমস্যা সমাধানের উপায়।
লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স এই সিনেমাটিতে জ্যোতির্বিজ্ঞানী হিসেবে অভিনয় করেছেন। গল্পটা এমন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর জনজীবন হুমকির মুখে রয়েছে। ডিক্যাপ্রিও ও জেনিফার জানতে পারেন, পৃথিবীতে নাকি একটি ধূমকেতু আঘাত হানতে পারে শিগগিরই। ওদিকে ছবিতে এক রাষ্ট্রপ্রধানের ভূমিকায় রয়েছেন মেরিল স্ট্রিপ। যিনি কিনা আসন্ন বিপদের কথা কানে না নিয়ে অন্যান্য কাজই করে যেতে থাকেন।
জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন সম্মেলনে যুগের পর যুগ ধরে চলে আসা যে সমস্যাটির সমাধান প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, এই সিনেমার গল্পে তার একটি নতুন সমাধান দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন লিওনার্দো। এ সিনেমাটির একটি প্রেক্ষাপট বলতে গিয়ে তিনি দর্শকদের প্রশ্ন করেন, ‘কীভাবে আমরা জাতিগতভাবে, সামাজিকভাবে, সংস্কৃতিগত ও রাজনৈতিকভাবে আসন্ন সত্য-মিথ্যার সংকটময় মুহূর্তের সঙ্গে মোকাবিলা করব?’
ডিক্যাপ্রিও বলেন, তিনি প্রত্যাশা করেছিলেন যে সম্প্রতি গ্লাসগোতে হয়ে যাওয়া কপ ২৬ সম্মেলনের পর মানুষ এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা–সমালোচনা করবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চালানো কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে সম্মেলনের পর কিছুটা হতাশ হয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, জলবায়ু পরিবর্তন রোধে মানুষের সদিচ্ছা নিয়ে তাঁর ‘বেশি’ আশা নেই।
এই সিনেমাটিতে লিওনার্দো ও জেনিফার লরেন্স ছাড়াও আরিয়ানা গ্র্যান্ডে, কেট ব্লাঙ্কেট, মার্ক রাইলেন্স ও জন হিলের মতো অভিনয়শিল্পীরা রয়েছেন। চলচ্চিত্রটি আসছে বড়দিনে নেটফ্লিক্সে যাওয়ার আগেই আগামী ১০ ডিসেম্বর থেকে সিনেমা হলগুলোতে মুক্তি পাবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে