তৃতীয় সিজন দিয়ে শেষ হয়েছে জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের যাত্রা। তবে শেষ পর্বে রেখে গেছে টুইস্ট। সিরিজের একেবারে শেষে দর্শকদের চমকে দিয়েছিল অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি। নিউইয়র্কের রাস্তায় এক ভবঘুরের সঙ্গে তাঁর থাকজি খেলার দৃশ্য দেখার পর থেকেই স্কুইড গেমের হলিউড সংস্করণ নিয়ে গুঞ্জন জোরালো হয়েছে।
তবে নির্মাতাদের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় ছিল ধোঁয়াশা। তা কিছুটা কাটল এবার। সংবাদমাধ্যম কলাইডার জানিয়েছে, আগামী বছর থেকে শুরু হবে ‘স্কুইড গেম: আমেরিকা’র শুটিং। এটি পরিচালনা করবেন প্রখ্যাত হলিউড নির্মাতা ডেভিড ফিঞ্চার। আর স্কুইড গেমের পরিচালক হোয়াং ডোং হিয়োক প্রযোজক হিসেবে যুক্ত হবেন এই প্রজেক্টের সঙ্গে।
যদিও স্কুইড গেম: আমেরিকা সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের ওয়েবসাইটে পাওয়া গেছে শুটিংয়ের দিনক্ষণ। সংগঠনটির তালিকা অনুযায়ী, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে শুটিং হবে এ সিরিজের। কোরিয়ান স্কুইড গেম থেকে অনুপ্রাণিত হলেও এটি মূল সিরিজের রিমেক হবে না, বরং হলিউড সংস্করণ তৈরি হবে নতুন গল্প নিয়ে। তবে মূল ফরম্যাট একই থাকবে। ২০২৮ সালে সিরিজটি মুক্তি পেতে পারে।
স্কুইড গেম নেটফ্লিক্সে প্রথম এসেছিল ২০২১ সালে। প্রথম সিজনের আকাশচুম্বী জনপ্রিয়তার পর ২০২৪-এর ডিসেম্বরে এবং এ বছরের জুনে মুক্তি পেয়েছে আরও দুটি সিজন। এখনো নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজের অবস্থান ধরে রেখেছে স্কুইড গেম। জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও গল্প আর লম্বা করেননি নির্মাতা। তৃতীয় সিজনেই সমাপ্তি টেনেছেন। দর্শকদের চোখ এবার হলিউড সংস্করণের দিকে। হলিউডে গিয়ে স্কুইড গেম কতটা নতুনত্ব পাবে, সেটাই এখন দেখার বিষয়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে