অস্কারের এবারের আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ছবির পুরস্কার জিতে নিয়েছে ডেনমার্কের ছবি ‘অ্যানাদার রাউন্ড’। ছবিটি ইংরেজি ভাষায় রিমেক করা হবে। জানা গেছে ছবির মূল চরিত্রে থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
থমাস ভিনটারবার্গ পরিচালিত ‘অ্যানাদার রাউন্ড’র মূল চরিত্রে অভিনয় করেছেন ম্যাডস মিকেলসেন। চরিত্রটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে।
‘অ্যানাদার রাউন্ড’র ইংরেজি রিমেকের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে, ডিকাপ্রিও ও জেনিফার ডেভিসনের প্রযোজনা সংস্থা ‘অ্যাপিয়ান ওয়ে’ ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। ‘ডেডলাইন’-এ বলা হয়েছে ছবির মূল চরিত্র ‘মার্টিন’ হিসেবে দেখা যাবে ডিক্যাপ্রিওকে।
ছবির গল্প চার মধ্যবয়সী পুরুষকে নিয়ে। ৪০ পেরিয়ে তাঁদের বয়স। শিক্ষকতা করেন, কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছেন কাজে।
তাঁদের কাছে ‘জীবন’ একঘেয়েমিতে পূর্ণ একটা ব্যাপার। বেঁচে থাকাই তাঁদের কাছে মনে হয় নিরর্থক। স্কুলে ও ব্যক্তিগত জীবনে তাঁদের আচরণ মনে করিয়ে দেয়, মহৎ পেশায় যুক্ত থাকলেও তাঁরা এখন জীবনের খেই হারানো মানুষের দলে। হঠাৎ তাঁরা ইন্টারনেট ঘেঁটে জানতে পারেন, জীবনকে সজীব ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করা যায়। এ জন্য রক্তে অ্যালকোহলের মাত্রা বাড়াতে হবে। অ্যালকোহল পান করে তাঁরা জীবনের ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করেন। মিকেলসন এই ছবিতে ইতিহাস শিক্ষক ‘মার্টিন’ এর ভূমিকায় অভিনয় করেছেন।
অস্কারের আগে গোল্ডেন গ্লোব ও বাফটাতেও সেরা আন্তর্জাতিক ছবির ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে টমাস ভিনটারবার্গের ছবিটি।
সূত্র: হলিউড রিপোর্টার্স

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে