অস্কারের নিয়মাবলিতে বড় ধরনের রদবদল এনেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস বা ২০২৭ সালের অস্কারের আসর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বিভিন্ন বিভাগের মনোনয়ন—প্রতিটি ক্ষেত্রেই আনা হয়েছে বিশেষ সতর্কতা।
একাডেমি জানিয়েছে, অভিনয়ের জন্য অস্কার পাওয়ার ক্ষেত্রে মানুষের অবদান অপরিহার্য। কাজটিতে অবশ্যই মানুষের সৃজনশীল অবদান থাকতে হবে। ডিজিটাল উপায়ে তৈরি বা এআই জেনারেটেড পারফরম্যান্স অভিনয়ের পুরস্কারের জন্য বিবেচিত হবে না। সৃজনশীল কাজে মানুষের মেধার মর্যাদা অক্ষুণ্ন রাখতেই এই কঠোর সিদ্ধান্ত।
অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের নীতিমালায় যে পরিবর্তন আনা হয়েছে, তার মূল লক্ষ্য হলো রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে নির্মাতাদের সৃজনশীলতাকে সর্বোচ্চ সম্মান জানানো। আগে এ বিভাগের সিনেমা কোনো দেশের অফিশিয়াল এন্ট্রির ওপর নির্ভরশীল ছিল। তাতে অনেক সময় দেখা যেত, বিভিন্ন দেশের সরকার রাজনৈতিক কারণে ভিন্নমতাবলম্বী নির্মাতাদের সিনেমা অস্কারে পাঠাত না। নতুন নিয়ম অনুযায়ী, এ বিভাগে জায়গা পেতে দেশের অনুমোদনের প্রয়োজন হবে না। ইংরেজি ভাষার বাইরের কোনো সিনেমা বার্লিন, বুসান, কান, সানড্যান্স, টরন্টো ও ভেনিস চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার পেলে সেটি সরাসরি এ বিভাগে জায়গা পাবে।
এ ছাড়া, ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সিনেমা পাঠানোর ক্ষেত্রে প্রতিটি দেশে যে নির্বাচক কমিটি থাকে, তাদের গঠন এবং বাছাইপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখন থেকে একাডেমিকে দিতে হবে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।
অস্কারের ইতিহাসে একই ক্যাটাগরিতে দ্বৈত মনোনয়ন বিষয়টি আগে প্রায় অসম্ভব ছিল। আগে একজন শিল্পী একই বছরে দুটি ভিন্ন সিনেমার জন্য একই ক্যাটাগরিতে মনোনয়ন পেতেন না। তবে নতুন নিয়মের ফলে একজন অভিনেতা বা অভিনেত্রীর এখন একই বছরে দুটি ভিন্ন সিনেমার জন্য একই ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়ার পথ প্রশস্ত হয়েছে। অনেক সময় দেখা যায় একজন শিল্পী একই বছরে দুটি ভিন্ন সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। আগে নিয়মের বেড়াজালে পড়ে তাঁকে কেবল একটির জন্যই মনোনীত করা হতো। নতুন এই পরিবর্তনের ফলে একজন শিল্পীর একাধিক ভালো কাজকে স্বীকৃতি দিতে পারবে একাডেমি কর্তৃপক্ষ।
আরও বেশ কিছু নিয়মে গুরুত্বপূর্ণ বদল এনেছে একাডেমি কর্তৃপক্ষ। যার ফলে বাড়তি সুবিধা পাবে অ্যানিমেশন সিনেমা ও তথ্যচিত্র। যদি কোনো দেশ থেকে কোনো অ্যানিমেটেড বা ডকুমেন্টারি সিনেমাকে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পাঠানো হয়, তবে সেটি একই সঙ্গে ‘সেরা অ্যানিমেটেড ফিচার’ বা ‘সেরা ডকুমেন্টারি’ বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এ ছাড়া, কোনো সিনেমা অস্কারের তালিকায় স্থান পাওয়ার ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির শর্তকে আরও কঠোর করা হয়েছে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে