
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম কারদাশিয়ান। নানা কার্যক্রমের মাধ্যমে কারাবন্দীদের মানবিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এবার মা দিবস উপলক্ষে একটি মানবিক উদ্যোগ নিয়েছেন কিম। বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ৫০ কারাবন্দী মাকে তাঁদের সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছেন। আইনি জটিলতা বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যাঁরা দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।
সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, রিফর্ম অ্যালায়েন্স ও দ্য লেডি অব হোপ মিনিস্ট্রিজের সহযোগিতায় ৫০টি পরিবারের তালিকা তৈরি করেছেন কিম, যাদের মায়েরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল কারাগারে বন্দী। কিম শুধু মা-সন্তানদের একসঙ্গে মা দিবস উদ্যাপনের সুযোগ করে দিচ্ছেন তা-ই নয়, তাঁদের যাতায়াতসহ প্রয়োজনীয় খরচও বহন করবেন।
এক বিবৃতিতে কিম কারদাশিয়ান বলেন, ‘এই মায়েদের অনেকে বছরের পর বছর ধরে সন্তান ও পরিবার থেকে দূরে আছেন। জন্মদিন, ছুটির দিন কিংবা দৈনন্দিন জীবনের হাসি-আনন্দের মুহূর্ত থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। চেষ্টা করেছি, যাতে এই পরিবারগুলোকে পুনরায় একত্র হতে সাহায্য করা যায়, যাতে তাঁরা তাঁদের সন্তানদের স্পর্শ করতে পারেন, একসঙ্গে হাসতে পারেন, মা দিবসটি উদ্যাপন করতে পারেন।’
কিম কারদাশিয়ান ও তাঁর মা ক্রিস জেনার সম্প্রতি ক্যালিফোর্নিয়ার চৌচিলায় অবস্থিত একটি মহিলা কারাগার পরিদর্শন করেন। সেখানে হসপিস কেয়ারে থাকা কারাবন্দীদের কাছ থেকে সরাসরি তাঁদের অভিজ্ঞতা শোনেন। ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ার করে কিম লেখেন, ‘সেখানে অবিশ্বাস্য রকম হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হয়েছি। সেখানকার অনেক নারী কয়েক দশক কারাগারে কাটিয়েছেন এবং একে অপরের পরিবারের মতো হয়ে উঠেছেন। তাঁরা হসপিসে থাকা নারীদের যত্ন নেন, যাতে কাউকে একা মৃত্যুবরণ করতে না হয়। কারাবন্দীদের নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু সেখানে আমি যে মানবিকতা, সহানুভূতি এবং ভালোবাসা দেখেছি, তা আমার মনে চিরকাল থেকে যাবে।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে