
টম ক্রুজের ভক্তদের জন্য দারুণ খবর। আরেকটি শ্বাসরুদ্ধকর মিশন নিয়ে ফিরছেন সুপারস্টার। ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের অষ্টম সিনেমা মুক্তি পাবে ২০২৫ সালের ২৩ মে। এ পর্বের নাম রাখা হয়েছে ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’। গতকাল মঙ্গলবার প্রথম ট্রেলার প্রকাশ করে নির্মাতা জানালেন, কতটা থ্রিলিং হতে চলেছে ইথান হান্টের এই নয়া অভিযান। অবশ্য মন খারাপের খবরও আছে।
মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং দিয়ে শেষ হচ্ছে ইথান হান্টের যাত্রা। এ পর্বের পর আর এই চরিত্রে দেখা যাবে না টম ক্রুজকে। ১৯৯৬ সালে মিশন ইম্পসিবলের সঙ্গে যে জার্নি শুরু হয়েছিল টমের, ২০২৫ সালে দ্য ফাইনাল রেকনিং দিয়ে শেষ হবে সেই সফর। এই দীর্ঘ সময়ে ইথান হান্ট হয়ে অনেক অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। এই মিশন টম ক্রুজকে পরিচিতি দিয়েছে বিশ্বজুড়ে।
মিশন ইম্পসিবলের অন্য পর্বগুলোর মতো দ্য ফাইনাল রেকনিংও হবে অ্যাকশনসর্বস্ব, ট্রেলারেও সে আভাস পাওয়া গেল। কখনো টম ক্রুজ স্কুবা ডাইভিং করছেন, ধ্বংসপ্রাপ্ত সাবমেরিনে গিয়ে খুঁজছেন কিছু, উড়ছেন, বাইপ্লেন থেকে পড়ে যাচ্ছেন। কিছু দৃশ্যে টমকে দেখা গেল দৌড়াতে, তাঁকে তাড়া করেছে কয়েকটি চেজিং কার। ভিলেনের সঙ্গে তাঁর একাধিক হাতাহাতির দৃশ্যও আছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া মিশন ইম্পসিবল: ডেড রেকনিংয়ের দ্বিতীয় পর্ব বলা হচ্ছে দ্য ফাইনাল রেকনিংকে। এ সিরিজের সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা ছিল এটি। তবে গত বছর ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’-এর ঝড়ে ঠিকমতো টিকতেই পারেনি সিনেমা হলে। বিশ্বজুড়ে ৫৭০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল ডেড রেকনিং। ইথান হান্টের শেষ পর্ব কতটা দারুণভাবে নেবেন দর্শক, সে হিসাব এখন থেকে শুরু হয়েছে। ট্রেলার শেষে টম ক্রুজ বার্তা দিয়েছেন, ‘শেষবারের মতো আমার ওপর ভরসা রাখুন।’

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৫ মিনিট আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে