জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নিক জোনাস, ডিজে জেড, দ্য উইকেন্ড ও জাস্টিন বিবারের সঙ্গে। কিন্তু অতীতের সেই সম্পর্কগুলো নিয়ে তাঁর রয়েছে তিক্ত অভিজ্ঞতা।
কিছুদিন আগে ভোগ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমার ধারণা, যত সম্পর্কে জড়িয়েছি, সেগুলোর বেশির ভাগই ছিল অভিশপ্ত। আমার বয়স এতই কম ছিল যে কিছু ব্যাপার ঠিকঠাক সামলে উঠতে পারিনি।’
আবার নতুন করে প্রেমে পড়েছেন সেলেনা গোমেজ। ‘ক্যাপ্টেন আমেরিকা’-খ্যাত হলিউড তারকা ক্রিস ইভানের সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন উঠেছে। বিভিন্ন জায়গায় একসঙ্গে এই দুই তারকার দেখা মিলেছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি স্টুডিও থেকে তাঁদের বের হতে দেখা গেছে। তবে তাঁরা একসঙ্গে বের হননি, আলাদা সময়ে বের হয়েছেন। এ ছাড়া দুজনকে একদিন একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেছে, সেবারও একসঙ্গে বের হননি। কিছু সময় আগে-পরে বের হয়েছেন। তবে এসব চোখ এড়ায়নি ইংলিশ সংবাদমাধ্যমগুলোর। স্থানীয় একাধিক গণমাধ্যম বলছে, প্রেম করছেন এই দুই হলিউড তারকা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে