কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে ডেট করছেন হলিউড অভিনেতা টম ক্রুজ ও পপ তারকা শাকিরা। এবারের মিয়ামি ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখার পর থেকে গুঞ্জনের শুরু। সংবাদমাধ্যমে শোনা যাচ্ছে, ডেটিং করছেন এ দুই তারকা। গুঞ্জনের বিষয়ে এবার মন্তব্য করেছেন শাকিরা। গায়িকা জানিয়েছেন বিষয়টি হাস্যকর। শাকিরার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএস ম্যাগাজিন।
অনলাইনের এই গুজব প্রসঙ্গে শাকিরা বলেন, ‘এটি হাস্যকর। কারণ, বিষয়টি সত্য নয়।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্সে জানিয়েছিল, টম ক্রুজ শাকিরার সঙ্গে ডেটিংয়ে আগ্রহী।
এ ছাড়া পেজ সিক্স আরও জানায়, গত রোববার দক্ষিণ ফ্লোরিডায় অটো রেসিং ইভেন্ট শেষে টম ক্রুজ শাকিরাকে ফুলও পাঠিয়েছিলেন। এই জুটিকে সেখানে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ক্রুজ ও শাকিরা দীর্ঘদিন ধরেই বন্ধুত্ব বজায় রেখেছেন। এমনকি শাকিরার সাবেক প্রেমিক পিকের সঙ্গে বিচ্ছেদের পর গায়িকাকে সমর্থনও করেছিলেন টম ক্রুজ।
সম্প্রতি ১২ বছরের প্রেমিক জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শাকিরার। এই জুটির দুটি সন্তান রয়েছে। ১০ বছর বয়সী মিলান এবং আট বছর বয়সী সাশা। অপর দিকে ক্রুজ তিন সন্তানের পিতা। সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের সঙ্গে দুই সন্তান, যাদের নাম ইসাবেলা ও কনর এবং অপর সাবেক স্ত্রী কেটি হোমসের সঙ্গে এক সন্তান, যার নাম সুরি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে