
স্পাইডারম্যান সিরিজের নতুন ছবি ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা শুরু হয়ে গেছে দর্শকদের। মুক্তির আগেই চলছে টিকিট নিয়ে কাড়াকাড়ি। গত ২৯ নভেম্বর শুরু হয় ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ ছবির আগাম টিকিট বিক্রি। আগাম টিকিট কিনতে দর্শক রীতিমতো হামলেই পড়েছে এ ছবির টিকিট বিক্রির ওয়েবসাইটের ওপর। টিকিটের চাহিদা এত বেশি ছিল যে অতিরিক্ত ব্যবহারকারীর চাপ সামলাতে না পেরে ওয়েবসাইট ক্র্যাশ করেছিল। সিনেমার টিকিট কেনার জন্য এমন হুড়োহুড়ি ২০১৯ সালের পরে আর দেখা যায়নি। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘স্টার ওয়ার্স: দ্য রাইস অব স্কাইওয়াকার’-এর টিকিট নিয়ে এমন কাড়াকাড়ি দেখা গিয়েছিল। করোনাকালে বিশ্বের বিপর্যস্ত সিনেমা থিয়েটার ব্যবসায় দ্রুত এই টিকিট বিক্রিকে আশার আলো হিসেবে দেখা হচ্ছে।
রোনাকালীন সংকট কাটিয়ে ‘নো টাইম টু ডাই’, ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ’ ও ‘সাং চি’র মতো বড় বাজেটের সিনেমাগুলোর মুক্তিতে ধীরে ধীরে বক্স অফিসের খরা কাটতে শুরু করেছে। ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর মাধ্যমে বক্স অফিস স্বাভাবিক সময়ের আমেজ ফিরে পাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অনলাইন টিকিটিং সার্ভিস ফ্যানড্যানগো জানিয়েছে, ২০২১ সালে তাদের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। এ বছর তাদের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে সবচেয়ে সফল সিনেমা ছিল মার্ভেলের ব্ল্যাক উইডো। ২০১৯ সালের অ্যাভেঞ্চার্স: অ্যান্ড গেমের পরে টম হল্যান্ডের এই ছবি দিয়েই সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি করেছে ফ্যানড্যানগো।
১৭ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। টিকিটের চাহিদা এবং দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে অগ্রীম টিকিট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় এবং অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এর আগে ‘অ্যাভেঞ্চার্স: অ্যান্ড গেম’ ছবির টিকিটের জন্য ভোর ৫টা থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মলে দর্শকদের দীর্ঘ সারি দেখা গিয়েছিল। এ ধরনের চাপ এড়াতে এবার আগে থেকেই টিকিট বিক্রি শুরু করছে জনপ্রিয় এই মাল্টিপ্লেক্স।
‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ। এই ছবিতে স্পাইডারম্যান বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড। ‘অ্যাডভেঞ্চার্স-অ্যান্ড গেম’ ছবিতে টনি স্টার্কের মৃত্যুর পর এই ছবিতে স্পাইডারম্যানের জীবন কার্যত অভিভাবকহীন। ট্রেলারে দেখা গেছে পিটার পার্কার ড. স্ট্রেঞ্জের সঙ্গে দেখা করছেন। তারা আলোচনা করছেন মিস্টিরিওর সেই ভিডিও ফুটেজ নিয়ে। ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তাঁর জীবনের বিভিন্ন মানসিক টানাপোড়েন ও ওঠাপড়া। ট্রেলারের শেষে দেখা গেছে ড. অক্টোপাসকেও। গোটা টিজারে রয়েছে টান টান নাটকীয়তা আর লাইফ অ্যাকশন। তবে কেবল অ্যাকশন বা রুদ্ধশ্বাস রহস্য নয়, পিটার পার্কারের জীবনে রয়েছে প্রেমের ছোঁয়াও। ‘হোমকামিং’ ত্রয়ীর প্রথম পর্ব ‘স্পাইডারম্যান: হোমকামিং’ মুক্তি পায় ২০১৭ সালে, ২০১৯ সালে আসে ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ এবং সবশেষ পর্ব ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। সনির প্রযোজিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করে এই ত্রয়ী। শোনা গিয়েছিল, এই ছবির টম হল্যান্ডকে আর মাকড়সা মানবরূপে দেখা যাবে না। কিন্তু স্পাইডারম্যানের ভক্তদের জন্য সুখবর। সিরিজের আরও একটি ত্রয়ী আসছে, আর সেখানে হল্যান্ডই থাকছেন। এটিও যৌথভাবে প্রযোজনা করবে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ও মার্ভেল স্টুডিওস।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে