বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এই উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানিয়ে টুইটারে বার্তা দিয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও। বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও এনজিওগুলোকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক লিওনার্দো ডি ক্যাপ্রিও।
শুক্রবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় তিনি অভিনন্দন জানান বাংলাদেশ সরকারকে।
টুইট বার্তায় ডি ক্যাপ্রিও লিখেছেন, সেন্টমার্টিন দ্বীপের চারপাশে নতুন সামুদ্রিক সুরক্ষিত অঞ্চলের জন্য বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও এনজিওগুলোকে অভিনন্দন, যা জীববৈচিত্র্যের একটি অসাধারণ পরিমণ্ডলকে রক্ষা করবে এবং বাংলাদেশের একমাত্র প্রবাল প্রাচীরের জন্য প্রাকৃতিক আবাসস্থল জোগান দেবে।
সেন্টমার্টিনের একটি দৃষ্টিনন্দন ছবি টুইটে শেয়ার করেছেন তিনি। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির সৌজন্যে এটি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। টুইটারে তার ফলোয়ার ১ কোটি ৯৫ লাখের বেশি।
বহু বছর ধরেই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে কাজ করছেন ডি ক্যাপ্রিও। পরিবেশসংশ্লিষ্ট যেকোনো আন্দোলনে তিনি পথে নেমে পড়েন। প্রচারের পাশাপাশি তহবিলও গঠন করেছেন অভিনেতা। পরিবেশবাদী ডি ক্যাপ্রিও পরিবেশ রক্ষায় গড়ে তুলেছেন আর্থ অ্যালায়েন্স নামে একটি প্রতিষ্ঠান।
তাঁর সবশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডোন্ট লুক আপ’-এ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর ওপর নেতিবাচক প্রভাবের বক্তব্য গুরুত্ব পেয়েছে। ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য অস্কারে সেরা অভিনেতা হয়েছেন তিনি। ওই ছবিতেও জলবায়ুর সংকটকে প্রাধান্য দেওয়া হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ক্যাপ্রিওর মার্টিন স্করসিস পরিচালিত ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিটি।
হলিউড সম্পর্কিত আরও পড়ুন:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে