বিশ্বের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’-এর মাধ্যমে তিনি এ বছর ঘুচিয়েছেন অস্কারের খরা। সিনেমাটির জন্য এবার সেরা নির্মাতার পুরস্কার ওঠে নোলানের হাতে। অস্কারের পর এবার সম্মানজনক ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন হলিউডের এই নির্মাতা।
বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের অনুমোদন দেওয়া তালিকায় ক্রিস্টোফার নোলানের সঙ্গে নাম রয়েছে তাঁর স্ত্রী প্রযোজক এমা থমাসেরও। তিনি নারীদের জন্য সম্মানসূচক ‘ডেমহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, সিনেমায় বিশেষ অবদানের জন্য তাঁরা দুজন এই সম্মানে ভূষিত হচ্ছেন।
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
অস্কারে সেরা ছবির পুরস্কার গ্রহণ করে নোলানপত্নী থমাস বলেন, ‘আমি মনে করি আমাদের মধ্যে যাঁরা সিনেমা বানান, তাঁরা এই মুহূর্তের স্বপ্ন দেখেন। কিন্তু এটি এতটাই অসম্ভাব্য মনে হয়েছিল যে বাস্তবে ঘটবে।’
ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ছাত্র থাকাকালীন নোলান ও এমা থমাসের প্রথম দেখা হয়। ১৯৯৭ সালে তাঁরা বিয়ে করেন। চার সন্তান নিয়ে তাঁরা লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন।
উল্লেখ্য, ১৩৪৮ সাল থেকে সিংহাসনে ক্ষমতাসীন রাজা বা রানি তাঁদের পছন্দ অনুযায়ী উপহার হিসেবে এই সম্মাননা দিয়ে থাকেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৫ ঘণ্টা আগে