বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির অন্দরের গল্প নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘হাউস অব গুচি’। ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক রিডলে স্কট নির্মাণ করছেন এ সিনেমা। ইতালির মিলানে ‘হাউস অব গুচি’র শুটিং চলছে। শুটিংয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর তা দেখেই ক্ষেপেছে গুচি পরিবার। তীব্র ভৎর্সনা জানিয়েছে তাঁরা এ সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে!
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা গুচিও গুচির বংশধর প্যাট্রিজিয়া গুচি, যিনি সম্পর্কে গুচিওর পৌত্রী, তিনি বলছেন, ‘আমরা হতাশ। মনে হচ্ছে, আমাদের পরিবারের নাম ব্যবহার করে তাঁরা সুবিধা নিতে চাচ্ছে। গুচি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য আছে। গোপনীয়তা আছে। আপনি অনেক কিছু নিয়েই কথা বলতে পারেন। কিন্তু কোথাও গিয়ে একটা সীমারেখা থাকা উচিত।’
গুচি পরিবারের প্রধান আপত্তি সিনেমার কলাকুশলী নিয়ে। বিখ্যাত আমেরিকান অভিনেতা আল পাসিনো এতে গুচিও গুচির চরিত্রে অভিনয় করেছেন। গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার চরিত্রে আল পাচিনো, মোটেই মানতে পারছে না গুচি পরিবার। প্যাট্রিজিয়া বলছেন, ‘আমার দাদা ছিলেন খুবই সুদর্শন। বেশ লম্বা। নীল চোখ। রুচিসম্পন্ন। আল পাচিনো অতোটা লম্বা নয়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে মোটা, খাটো, গোঁফওয়ালা, খুবই কুৎসিত! তাঁকে মোটেই গুচিও গুচির মতো দেখাচ্ছে না।’
আপত্তি আছে মার্কিন অভিনেতা জ্যারেড লেটোকে নিয়েও। তিনি অভিনয় করছেন পাওলো গুচির চরিত্রে, যিনি গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার পৌত্র।
ব্র্যান্ডটির একসময়ের প্রধান মৌরিজিও গুচির হত্যাকান্ড ‘হাউস অব গুচি’ সিনেমার অন্যতম প্রেক্ষাপট। ১৯৯৫ সালে ইতালির মিলানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বলা হয়, তাঁর প্রাক্তন স্ত্রী প্যাট্রিজিয়া রেগাইনি ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন। ১৯৯৮ সালে প্যাট্রিজিয়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তী ১৮ বছর তাঁকে কারাবাস করতে হয়।
জীবনসঙ্গী মৌরিজিও গুচি হত্যার দায়ে গ্রেপ্তার হয়ে ২০১৬ সালে ছাড়া পান প্যাট্রিজিয়া রেগাইনি। তিনি বলছেন, ‘আমি খুবই বিরক্ত যে, লেডি গাগা আমার চরিত্রে অভিনয় করছে, অথচ আমার সঙ্গে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র আলোচনা করেনি।’
সংবাদমাধ্যমকে প্যাট্রিজিয়া রেগাইনি জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর সিনেমাটি দেখে তবেই বাকি সিদ্ধান্ত নেবে গুচি পরিবার।
সারা গে ফরডেন এর লেখা ‘দ্য হাউস অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার অ্যান্ড গ্রিড’ বই থেকেই সিনেমাটি নির্মাণ করছেন রিডলে স্কট। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: ভ্যারাইটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে