
হলিউডের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা প্রতিবছর সিনেমা ও টেলিভিশনের সেরা পরিচালকদের পুরস্কৃত করে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে সম্প্রতি অনুষ্ঠিত হলো ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডের (সংক্ষেপে ডিজিএ অ্যাওয়ার্ড) ৭৮তম আসর। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য এবার সেরার পুরস্কার পেলেন পল থমাস অ্যান্ডারসন। তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন সিনেমাটির অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
ডিজিএ অ্যাওয়ার্ড পাওয়ার মধ্য দিয়ে অস্কারের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন। কারণ, অতীতের উদাহরণ বলছে, এতে সেরা পরিচালকের পুরস্কার পাওয়া মানে অস্কারেও সেরা পরিচালক হওয়া। ডিজিএ অ্যাওয়ার্ডের এত বছরের ইতিহাসে সেটাই হয়ে এসেছে প্রতিবার। গত বছর ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার সেরা হয়েছিলেন ডিজিএ অ্যাওয়ার্ডে। পরে অস্কারেও সেরা পরিচালকসহ চারটি বিভাগে পুরস্কার পান তিনি।
তবে ব্যতিক্রমও আছে। ডিজিএ অ্যাওয়ার্ডে সেরা হলেও অস্কার পাননি এমনটা হয়েছে মাত্র আটবার। সব শেষ এমনটা ঘটেছিল ২০১৯ সালে। ওই বছর ডিরেক্টরস গিল্ড সেরার পুরস্কার দিয়েছিল স্যাম মেন্ডিসকে ‘১৯১৭’ সিনেমার জন্য। তবে অস্কারে সেরা পরিচালক হয়েছিলেন দক্ষিণ কোরিয়ান নির্মাতা বোং জুন হো, তাঁর ‘প্যারাসাইট’ সে বছর সেরা সিনেমার পুরস্কারও পেয়েছিল। এবারও ব্যতিক্রম কিছু ঘটবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হবে, তা জানা যাবে স্থানীয় সময় আগামী ১৫ মার্চ। ওই দিন ঘোষিত হবে ৯৮তম অস্কারের বিজয়ীদের নাম।
ডিজিএ অ্যাওয়ার্ডে সেরা সিনেমা ছাড়া এবার আরও ১১টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। ‘দ্য প্লেগ’ বানিয়ে নতুন নির্মাতার পুরস্কার পেয়েছেন চার্লি পোলিঙ্গার, ‘দ্য পিট’-এর জন্য ড্রামা সিরিজ বিভাগে আমান্দা মার্সেলিস, ‘দ্য স্টুডিও’র জন্য কমেডি সিরিজ বিভাগে শেঠ রোজেন ও ইভান গোল্ডবার্গ, ‘ডাইং ফর সেক্স’-এর জন্য লিমিটেড অ্যান্ড অ্যান্থলজি সিরিজ বিভাগে পুরস্কার পেয়েছেন শ্যানন মারফি।
এ ছাড়া টেলিফিল্ম, ভ্যারাইটি শো, স্পোর্টস, রিয়েলিটি-কুইজ-গেম শো, বিজ্ঞাপন ও তথ্যচিত্রে সেরা নির্মাতাদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে