ঢাকা: আবার ভয় দেখাতে এসেছে কনজুরিং। ৪ জুন মুক্তি পেয়েছে কনজুরিং সিরিজের তিন নম্বর ছবি ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। পিশাচের খোঁজে নতুন কেস পেয়েছে অ্যাডওয়ার্ড ও লরেন ওয়ারেন।
১৯৮১ সালে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়া আর্নে জনসনের জীবনের বাস্তব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ছবিটি। পরিচালক মাইকেল কেভসের দাবি, কনজুরিং সিরিজের এই ছবিটিই সবচেয়ে ভয়ের।
২০১৬ সালে এসেছিল ভৌতিক ছবি ‘কনজুরিং ২’। প্রায় পাঁচ বছর অপেক্ষার পর এল সিরিজের তিন নম্বর কিস্তি। ১৯৮১ সালে হত্যার অপরাধে আর্নে জনসন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও যুবকের দাবি ছিল, সে হত্যা করেনি। কেউ জোর করে তাকে দিয়ে হত্যা করিয়েছে।
তদন্তে নেমে জানা যায়, ওই যুবকের জীবনে ঘটে গেছে নানা অলৌকিক ঘটনা। আর যেখানেই অলৌকিক ঘটনা, সেখানেই উপস্থিত হয় অ্যাড ও লরেন জুটি। ভূতগ্রস্ত যুবককে বাঁচাতে সব রকমের অলৌকিক শক্তিকে নির্মূল করার পদক্ষেপ নেয় তারা।
দেখে নিন ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ সিনেমার ট্রেলার:
ছবিতে অ্যাড ও লরেনের ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। তিনটি অ্যানাবেল, দ্য নান ও দুটি কনজুরিং–এর পর এটি কনজুরিং গোত্রের সাত নম্বর ছবি। বক্স অফিসেও ছবিগুলোর বাজার এককথায় অসাধারণ। ‘কনজুরিং ৩’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও।
কনজুরিং সিরিজের এ ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। দর্শকেরা যে দীর্ঘদিন ভয় পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেটা বোঝা যাচ্ছে মুক্তির পর বক্স অফিসের হিসাব দেখে। প্রথম দিনেই ‘কনজুরিং ৩’– এর আয় এক কোটি ডলারেরও বেশি। ধারনা করা হচ্ছে, শনি ও রোববারের আয় মিলিয়ে সংখ্যাটি দাঁড়াবে আড়াই কোটি ডলারেরও বেশি।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৬ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৬ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে