
হলিউডের বেশ কিছু প্রজেক্টে অভিনয় করে এরই মধ্যে আলোচিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। আরও এক হলিউড সিনেমা আসছে তাঁর। ‘হেডস অব স্টেট’ নামের এ সিনেমায় জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গী হয়েছেন প্রিয়াঙ্কা। এতে তাঁকে অ্যাকশন হিরোর মতোই ভারী অস্ত্র হাতে লড়তে দেখা যাবে।
হেডস অব স্টেট দুই রাষ্ট্রপ্রধানের গল্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চরিত্রে ইদ্রিস এলবা আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চরিত্রে আছেন জন সিনা। গল্পে তারা প্রতিদ্বন্দ্বী। একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে একসঙ্গে রওনা হয় তারা। যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ হয়। প্রাইভেট জেট বিধ্বস্ত হয়। ছিটকে পড়ে তারা। তবু শত্রুরা পিছু ছাড়ে না। প্রাণ বাঁচাতে পরস্পরের বন্ধু হয়ে ওঠে এ দুই রাষ্ট্রনেতা।
গল্পের মোড় ঘুরিয়ে দেয় প্রিয়াঙ্কা অভিনীত চরিত্র নোয়েল বিসেট। গল্পে সে একজন এম১৬ এজেন্ট। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে উদ্ধার করে আন্তর্জাতিক সম্মেলনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে তার ওপর। কিন্তু কাজটি এত সহজ নয়। কারণ, তাদের ধাওয়া করেছে একদল সন্ত্রাসী।
এর আগে ২০২১ সালে ‘দ্য সুইসাইড স্কোয়াড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন জন সিনা ও ইদ্রিস এলবা। সেটার শুটিংয়ের সময় থেকেই হেডস অব স্টেট নিয়ে চিন্তাভাবনার শুরু বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী বলেন, ‘দ্য সুইসাইড স্কোয়াডের পর জন সিনা ও ইদ্রিস এলবা আবারও একসঙ্গে কাজ করতে চেয়েছিলেন। ওই সময় থেকে হেডস অব স্টেটের শুরু। আমি খুব খুশি যে তাঁদের এই জার্নিতে যুক্ত হতে পেরেছি। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ।’
ইলিয়া নাইশুলার পরিচালিত হেডস অব স্টেট সিনেমায় ভরপুর অ্যাকশন থাকলেও কমেডিতে মোড়া। ২ জুলাই থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে