
কিংবদন্তি মার্কিন গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার জীবন এবার উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। এই গায়কের বায়োপিক বানাবেন হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, বায়োপিকটিতে সিনাত্রার চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আর সিনাত্রার স্ত্রী আডা গার্ডনারের চরিত্রে দেখা যাবে জেনিফার লরেন্সকে। ১৯৫১ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত আডা গার্ডনারের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন সিনাত্রা।
২০২১ সালে ‘ডোন্ট লুক আপ’ সিনেমায় জুটি বেঁধেছিলেন ডিক্যাপ্রিও-লরেন্স। আর অস্কার মঞ্চে সেরা ছবির মনোনয়ন পাওয়া ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর পর ফের একবার স্করসেসির সঙ্গে কাজ করতে যাচ্ছেন ডিক্যাপ্রিও।
সংগীতশিল্পে বিপ্লব আনার অন্যতম কারিগরদের একজন ফ্রাঙ্ক সিনাত্রা ১৯৯৮ সালে ৮২ বছর বয়সে মারা যান এই গায়ক। তিনি গ্র্যামি মঞ্চে তিনবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ খেতাব জয় করেন। সর্বকালের সর্বাধিক বিক্রীত সংগীতশিল্পীদের একজন তিনি, বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের অধিক রেকর্ড বিক্রি হয়েছে সিনাত্রার।
সংগীতের বাইরে সিনাত্রা ব্যক্তিগত জীবনও বরাবর থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমায় অভিনয় থেকে চারবার বিয়ে, তাঁর জীবন কোনো ছবির থেকে কম নাটকীয় নয়। তবে সিনেমাটি নির্মাণের ব্যাপারে এখনো সিনাত্রার মেয়ে টিনা মার্টিন স্করসেসিকে আনুষ্ঠানিক অনুমতি দেননি।
সিনাত্রাকে নিয়ে এর আগেও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন মার্টিন স্করসেসি। ইউনিভার্সাল স্টুডিও প্রযোজিত সিনেমাটির পরিকল্পনার খবর ছড়ায় ২০০৯ সালে। তখনো নির্মাতার পছন্দের তালিকায় ডিক্যাপ্রিও ছিলেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে