আজ শুক্রবার বিশ্বের ১০টি ভাষায় মুক্তি পেল ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।
অন্যদিকে, কোরিয়ান চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য সুখবর হলো, এবার দেশে বসেই বড় পর্দায় মুক্তি পেয়েছে কোরিয়ান ছবি। স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পেয়েছে সাম্প্রতিক আলোচিত ছবি ‘৬/৪৫’। কমেডি ঘরানার সিনেমাটি এরই মধ্যে বক্স অফিস মাতিয়েছে।
কমেডি ঘরানার ‘৬/৪৫’ সিনেমাটি পরিচালনা করেছেন পার্ক গাইয়ু-তাই। একটি লটারি টিকিটের ওপর কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। দক্ষিণ কোরিয়ান এক সৈন্য একটি লটারির টিকিট খুঁজে পেয়েছিলেন, কিন্তু একদিন এটি উত্তর কোরিয়ায় উড়ে যায় এবং সেখানকার এক সৈন্য খুঁজে পান। এটি নিয়েই চলতে থাকে মজার সব ঘটনা। স্টার সিনেপ্লেক্সের এক মুখপাত্র জানান, এই সামরিক কমেডি সিনেমাটি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার একটি এলাকায় ঘটে। জায়গাটি ডিমিলিটারাইজড জোন নামেও পরিচিত। যদিও বাস্তবে এটি একটি উত্তেজনাপূর্ণ এলাকা। লটারি টিকিটকে ঘিরে তৈরি হয় দারুণ এক গল্প। হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী দর্শকদের বিনোদন দেয় ছবিটি। বক্স অফিসেও দারুণ সাফল্য পায় এটি।
নতুন মুক্তি পাওয়া স্পাইডারম্যানে মার্বেলের কমিকসের চরিত্র হলেও এই স্পাইডারম্যান সম্পূর্ণ কম্পিউটার গ্রাফিকসে বানানো অ্যানিমেশন সিনেমা। স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করে বিখ্যাত পিটার পার্কারের একটি চরিত্রও দেখা যাবে এই ছবিতে যেখানে শোনা যাবে মার্কিন অভিনেতা জেক জনসনের কণ্ঠ। তা ছাড়া এই ছবিতে অভিনেত্রী হেইলি স্টেনফিল্ড কণ্ঠ দিয়েছেন গোয়েন স্টেসির ভূমিকায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে