অস্কারের পর বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রবিষয়ক অ্যাওয়ার্ড শো এটি। ১৯৪৪ সাল থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিচ্ছে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। আজ ৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোবের ৮১তম আসরের পুরস্কার পর্ব।
৮১তম গোল্ডেন গ্লোবের মঞ্চে বাজিমাত করল ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, পরিচালকের পুরস্কার থেকে সেরা অভিনেতার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছে ২০২৩ সালে সাড়া ফেলে দেওয়া এই সিনেমা। ক্রিস্টোফার নোলান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার, কিলিয়ান মারফির ঝুলিতে গেল সেরা অভিনেতার পুরস্কার। ‘ওপেনহাইমার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।
‘বেস্ট মোশন পিকচার—ড্রামা’ ক্যাটাগরিতে ওপেনহাইমারের সঙ্গে মনোনয়ন তালিকায় ছিল—‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ট্রো’, ‘পাস্ট লাইভস’, ‘দ্য জোন অব ইনটারেস্ট’ ও ‘অ্যানাটমি অব আ ফল’।
এদিকে ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা’ ক্যাটাগরিতে কিলিয়ান মারফির সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিলেন, ‘মায়েস্ট্রো’ সিনেমার জন্য ব্রাডলি কুপার, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও, ‘রাস্টিন’ সিনেমার জন্য কোলম্যান ডেমিঙ্গো, ‘অল অব আস স্ট্রেঞ্জারস’ সিনেমার জন্য অ্যান্ড্রু স্কট, এবং ‘সল্টবার্ন’ সিনেমার জন্য অভিনেতা ব্যারি কিওগান।
সেরা অভিনেতা কিলিয়ন মারফি মঞ্চে উঠতেই সকলের উদ্দেশে বললেন, ‘যেদিন ক্রিস্টোফার নোলানের সেটে পা রেখেছিলাম সেদিনই বুঝেছিলাম, আলাদা কিছু একটা ঘটতে চলেছে।’ ‘ওপেনহাইমার’-এর জন্য সেরা অরিজিনাল স্কোর-এর পুরস্কার জিতেছেন লুডিং গ্রনসনস। অন্যদিকে, গত বছর একই সময়ে মুক্তি পাওয়া ‘বার্বি’ জিতল সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট-এর পুরস্কার। বক্স অফিসে ‘ওপেনহাইমার’কে টেক্কা দিতে পারলেও গোল্ডেন গ্লোবসে ওপেনহাইমারের সঙ্গে পাত্তায় পেল না ‘বার্বি’।
‘বেস্ট ডিরেক্টর, মোশন পিকচার’ ক্যাটাগরিতে ক্রিস্টোফার নোলানের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন—‘মায়েস্ট্রো’ নির্মাতা ব্রাডলি কুপার, ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারইগ, ‘পুওর থিংস’ সিনেমার জন্য ইয়োর্গস লান্থিমোস, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য মার্টিন স্করসেজি এবং ‘পাস্ট লাইভস’ সিনেমার জন্য নির্মাতা সেলিন সং।
‘বেস্ট সাপোটিং অ্যাক্টর–মোশন পিকচার’ ক্যাটাগরিতে ‘ওপেনহাইমার’ অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন—‘পুওর থিংস’ সিনেমার জন্য উইলাম ডিফো, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য রবার্ট ডিনিরো, ‘বার্বি’ সিনেমার জন্য রায়ান গসলিং, ‘মে ডিসেম্বর’ এর জন্য চার্লস মেলটন এবং ‘পুওর থিংস’ সিনেমার জন্য মার্ক রাফালো।
উল্লেখ্য, পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ‘ওপেনহাইমার’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মারফি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, রামি মালেকের মতো জনপ্রিয় অভিনেতারা।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১৫ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে