
‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হলো ২০ বছর। ২০০৬ সালে মুক্তি পাওয়া ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এই সিনেমা আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার। এমন সাফল্যের পরও দ্বিতীয় পর্ব তৈরি করতে দুই দশক সময় নিয়েছেন নির্মাতারা।
অবশেষে দ্য ডেভিল ওয়্যারস প্রাডার সিকুয়েল নিয়ে হাজির হচ্ছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচি। ১ মে মুক্তি পাচ্ছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। আন্তর্জাতিক মুক্তির দিনে, অর্থাৎ ১ মে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

ফ্যাশনের চাকচিক্য, প্রতিযোগিতা, উচ্চাকাঙ্ক্ষা আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য—সবকিছুর নিখুঁত মেলবন্ধন ঘটেছিল দ্য ডেভিল ওয়্যারস প্রাডায়। এটি যেমন নারীর পেশাগত সংগ্রামের গল্প তুলে ধরেছে, তেমনি উন্মোচন করেছে করপোরেট জগতের মুখোশ।
সিকুয়েলে দেখা যাবে, ক্যারিয়ারের এক কঠিন চ্যালেঞ্জের মুখে মিরান্ডা প্রিস্টলি। প্রথাগত ম্যাগাজিন ব্যবসার পতন এবং ডিজিটাল মিডিয়ার উত্থানের এই যুগে রানওয়ে ম্যাগাজিনকে টিকিয়ে রাখতে লড়ছে সে। তার সহকর্মী হিসেবে আছে অ্যান্ডি স্যাকস, যে এখন ম্যাগাজিনটির ফিচার এডিটর। আর তাদের মুখোমুখি সাবেক সহকর্মী এমিলি, যে এখন একটি বড় লাক্সারি গ্রুপের উচ্চপদস্থ নির্বাহী। সময়ের ব্যবধানে কীভাবে তাদের সম্পর্কের সমীকরণ বদলে গেছে, সেই চিত্র উঠে আসবে কাহিনিতে।
ভক্তদের জন্য বড় পাওনা হলো, প্রথম পর্বের প্রধান তিন মুখ—মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট আবার একত্র হয়েছেন দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২ সিনেমায়। মিরান্ডা প্রিস্টলি চরিত্রে মেরিল স্ট্রিপের সেই তীক্ষ্ণ সংলাপ এবং আধুনিক ফ্যাশন জগতের পর্দার পেছনের রাজনীতি দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে