‘হ্যামনেট’ সিনেমা দিয়ে গত বছর মুগ্ধ করেছিলেন পল মেসকাল ও জেসি বাকলি। উইলিয়াম শেক্সপিয়ারের ছেলে হ্যামনেটের অকাল মৃত্যু এবং সেই শোক কীভাবে তাঁর বিখ্যাত নাটক ‘হ্যামলেট’ লেখায় প্রভাব ফেলেছিল, তা নিয়েই সিনেমার কাহিনি। এতে শেক্সপিয়ারের চরিত্রে পল মেসকাল আর তাঁর স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের চরিত্রে অভিনয় করেন জেসি বাকলি। ক্লোয়ে ঝাও পরিচালিত সিনেমাটি ৯৮তম অস্কারে ৮টি বিভাগে মনোনয়ন পায়। সেরা অভিনেত্রী হিসেবে জেসি বাকলি অস্কার জেতেন।
হ্যামনেটের সাফল্যের রেশ না কাটতেই আবার নতুন সিনেমায় জুটি হলেন পল মেসকাল ও জেসি বাকলি। শেক্সপিয়ারীয় শোকের আবহ থেকে বেরিয়ে এবার তাঁরা পা রাখছেন সুর আর জাদু বাস্তবতার জগতে। সিনেমার নাম ‘হোল্ড অন টু ইয়োর অ্যাঞ্জেলেস’। পরিচালনা করছেন বেন জেইটলিন, যিনি এর আগে ‘বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড’ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
হোল্ড অন টু ইয়োর অ্যাঞ্জেলেস সিনেমার প্রেক্ষাপট দক্ষিণ লুইসিয়ানার এক ক্ষয়িষ্ণু প্রান্তর। পল মেসকাল এক নরকগামী অপরাধী, আর জেসি বাকলি অভিনয় করবেন পথভ্রষ্ট আত্মাদের রক্ষকের চরিত্রে। যখন তাদের চারপাশে থাকা জলাভূমি ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে থাকে, সেই মুহূর্তে তারা প্রেমে পড়ে। পরিচালক বেন জেইটলিন বলেন, ‘এটি আমার দেখা সবচেয়ে অসম্ভব প্রেমের গল্প। ১৭ বছর ধরে সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছি।’
আগামী বছরের ফেব্রুয়ারিতে হোল্ড অন টু ইয়োর অ্যাঞ্জেলেস সিনেমার শুটিং শুরু হবে। দক্ষিণ লুইসিয়ানার যে অঞ্চলে শুটিং হবে, পরিবেশগত কারণে সেখানকার জীবনযাত্রা এখন হুমকির মুখে।
পরিচালক বেন জেইটলিন জানান, হারিয়ে যেতে বসা সংস্কৃতি, মাটি ও মানুষের গল্প উঠে আসবে হোল্ড অন টু ইয়োর অ্যাঞ্জেলেস সিনেমায়। রাজনৈতিক, সামাজিক বা পরিবেশগতভাবে বর্তমানে পৃথিবীটা নানাভাবে বিভক্ত। মানুষে মানুষে সহানুভূতির খুব অভাব এখন। এ সিনেমার মাধ্যমে বিশ্ববাসীকে একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি দেখানোর আহ্বান জানাতে চান তিনি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে