হলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’। আসতে যাচ্ছে এর অষ্টম কিস্তি। ইতিমধ্যেই এর বাজেট ছাড়িয়েছে ৪ হাজার কোটি টাকা। এখনো পর্যন্ত এটাই সব থেকে বড় বাজেটের সিনেমা। সাবমেরিনে চলছিল সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং। তবে কিছু সমস্যা হওয়ায় সেই দৃশ্যের শুটিং সম্ভব হয়নি। সাবমেরিন আবার সারিয়ে তারপর শুরু হবে শুটিং। তার জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েক সপ্তাহ।
এমনিতেই সিনেমাটির বাজেট নিয়ে চিন্তায় ছিলেন নির্মাতারা। তার ওপর এই বাড়তি খরচ তাঁদের ভাবাচ্ছে। সিনেমার বাজেট এখন পর্যন্ত প্রায় ৪০০ মিলিয়ন ডলার, যা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।
বারবার এই দেরি হওয়ায় প্রোডাকশন টিম বিরক্ত। যত দেরি হবে, ততই টাকার অঙ্কটা বাড়তে থাকবে। ‘মিশন ইম্পসিবল’-এর অষ্টম পর্ব এ বছর গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে এটা মুক্তি পাবে ২০২৫-এর মে মাসে।
গত বছর হলিউড রাইটারদের স্ট্রাইকের জন্য বেশ কিছুটা সময় পিছিয়ে যায় সিনেমাটির শুটিং। এই বছর ফের মার্চে কাজ শুরু হয়। কিন্তু বারবার বাজেট বেড়ে গেলে নির্মাতারা শেষ পর্যন্ত কী করবেন তা নিয়ে চিন্তায় কলাকুশলীরা।
প্রসঙ্গত, ‘মিশন ইম্পসিবল’-এর ৮ নম্বর এই সিনেমা একেবারে প্রথম সিনেমাটির সরাসরি সিক্যুয়েল হতে চলেছে। সিনেমাটিতে প্রোটাগনিস্ট ইথান হান্টের চরিত্রে ফিরছেন টম ক্রুজ। নায়কের পাশাপাশি রেবেকা ফার্গুসন, ভেনেসা কার্বির মতো অভিনেতারাও রয়েছেন এই সিনেমায়।
পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্রিস্টোফার ম্যাককুয়েরি। ২০১৫ সালে এই বিগ বাজেট ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পরে তাঁর পরিচালনায় এটি চতুর্থ সিনেমা হতে যাচ্ছে। ১৯৯৬ সালে ব্রায়ান দে পালমার পরিচালনায় দেখা গিয়েছিল প্রথম এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে