৭৯তম কান চলচ্চিত্র উৎসব

মানবাধিকারের পক্ষে সব সময় সোচ্চার অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। ফিলিস্তিনের পক্ষে শুরু থেকেই কথা বলছেন। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যে কয়েকজন হলিউড তারকা কণ্ঠ তুলেছেন, হাভিয়ের বারদেম তাঁদের অন্যতম। এবারের অস্কারের মঞ্চেও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে আলোড়ন তৈরি করেছিলেন। সেই হাভিয়ের বারদেম হাজির কান উৎসবে, তাঁর নতুন সিনেমা নিয়ে।
৭৯তম কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে হাভিয়ের বারদেম অভিনীত সিনেমা ‘এল সের কোয়েরিদো’ বা ‘দ্য বিলাভড’। এই স্প্যানিশ সিনেমার প্রিমিয়ার ছিল শনিবার রাতে। বারদেম ছাড়াও পরিচালক রদ্রিগো সোরোগোয়েন, অভিনেত্রী ভিক্টোরিয়া লুয়েঙ্গো, মারিনা ফোইস, ইসাবেল পেনাসহ সিনেমাটির কলাকুশলীরা অংশ নেন কান প্রিমিয়ারে। প্রিমিয়ারে সাত মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে দ্য বিলাভড। স্ক্রিনিংয়ের পর সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে আলোচনা তো হয়েছেই, তবে হাভিয়ের বারদেমকে বেশি উত্তর দিতে হয়েছে হলিউডের ‘ব্ল্যাকলিস্ট সংস্কৃতি’ নিয়ে।
ফিলিস্তিনের পক্ষে কথা বলায় হলিউডে অনেক অভিনয়শিল্পীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে। যারা এই ধরনের ব্ল্যাকলিস্ট তৈরি করছে, ভবিষ্যৎ তাদের জন্য ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাভিয়ের বারদেম। তিনি বলেন, ‘কাজ হারানোর ভয় এখনো আছে। কিন্তু এই ভয়কে ডিঙিয়ে প্রতিবাদ জারি রাখতে হবে। আমার মা আমাকে শিখিয়েছেন, কোথাও অন্যায় কিছু ঘটলে তার প্রতিবাদ করতে হবে। এর কোনো বিকল্প নেই। এর জন্য যদি আমাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়, তার জন্য আমি প্রস্তুত।’
বারদেম মনে করেন, ফিলিস্তিন ইস্যুতে হলিউডের শিল্পীরা এখন আরও বেশি সচেতন ও সরব হয়েছেন। তিনি বলেন, ‘সবাই বুঝতে পারছে যে যা ঘটছে, তা উচিত নয়। কোনো কারণ বা ব্যাখ্যা দাঁড় করিয়ে এই গণহত্যার দায় এড়ানো যাবে না। সুতরাং আমি বিশ্বাস করি, যারা এই তথাকথিত ব্ল্যাকলিস্ট তৈরি করছে, তাদের চেহারা একদিন উন্মোচিত হবে। কঠোর পরিণতির মুখোমুখি হবে তারা। কারণ ইতিহাস সব সময় সত্যের পক্ষ নেয়।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে