
হলিউডের প্রভাবশালী অভিনেতা জন ট্রাভোল্টা এবার কান উৎসবে হাজির হয়েছেন পরিচালক হিসেবে। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ শুক্রবার প্রিমিয়ার হয়েছে উৎসবে। সেখানে সৃষ্টি হয় ঐতিহাসিক মুহূর্ত। জন ট্রাভোল্টাকে চমকে দিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয় উৎসবের সর্বোচ্চ আজীবন সম্মাননা অনারারি পাম দ’র। এই অপ্রত্যাশিত সম্মান পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ৭২ বছর বয়সী অভিনেতা। ট্রফি হাতে নিয়ে বলে ওঠেন, ‘এটি আমার কাছে অস্কারের চেয়েও বড়।’
কান কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছিল, এবারের উৎসবে আজীবন সম্মাননা পাবেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’খ্যাত পরিচালক পিটার জ্যাকসন এবং কিংবদন্তি অভিনেত্রী ও গায়িকা বারবারা স্ট্রাইস্যান্ড। কিন্তু জন ট্রাভোল্টার নাম গোপন রাখা হয়েছিল। শুক্রবার রাতে প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ সিনেমার প্রিমিয়ারের ঠিক আগে কানের পরিচালক থিয়েরি ফ্রেমো হঠাৎ ট্রফিটি নিয়ে মঞ্চে আসেন। আকস্মিক এই পুরস্কার দেখে ট্রাভোল্টা আনন্দে কেঁদে ফেলেন।
সত্তরের দশকের ড্যান্স আইকন থেকে শুরু করে গত শতকের নব্বইয়ের দশকের ক্রাইম-থ্রিলারের গ্যাংস্টার—জন ট্রাভোল্টা যেভাবে দশকের পর দশক নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন কানের পরিচালক থিয়েরি ফ্রেমো। ১৯৯৪ সালে কোয়েন্টিন টারান্টিনোর ‘পাল্প ফিকশন’ কানে পাম দ’র জেতার ঘটনা ট্রাভোল্টার ক্যারিয়ারকে নবজন্ম দিয়েছিল। সেই স্মৃতি রোমন্থন করে অভিনেতা বলেন, ‘কান উৎসব সব সময়ই আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। আজ এই সম্মাননা পেয়ে আমি ধন্য, কৃতজ্ঞ। এটি সত্যিই অস্কার পাওয়ার চেয়েও বড় অনুভূতি।’
১৯৯৭ সালে নিজের লেখা একটি শিশুতোষ উপন্যাসের ওপর ভিত্তি করে অ্যাডভেঞ্চার সিনেমা ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ বানিয়েছেন জন ট্রাভোল্টা। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ে আরও আছেন তাঁর মেয়ে এলা ব্লু ট্রাভোল্টা। সিনেমাটির কান প্রিমিয়ারে বাবার সঙ্গে তিনিও ছিলেন। কান উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ২৯ মে অ্যাপল টিভিতে মুক্তি পাবে প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে