যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অন্যতম ব্যস্ত শহর ডালাসে প্রায় ৪০ হাজার বাংলাদেশিদের বসবাস। উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসার নানান ব্যস্ততার মাঝেও বছরের বিশেষ সময়গুলোতে নিজেদের সংস্কৃতি ধরে রাখার আয়োজনেও ব্যস্ত হয়ে ওঠে এই কমিউনিটি। বসন্ত উৎসব এখানের এমনই এক আয়োজন।
আগামী ১০ ফেব্রুয়ারি আরভিং শহরের ট্র্যাভিস মিডল স্কুলে আয়োজিত হতে যাচ্ছে এবারের বসন্তবরণ উৎসব। গত ১০ বছর ধরে নিয়মিত আয়োজিত হওয়া এই উৎসবকে ঘিরে তাই ডালাসের প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থ মেট্রোপ্লেক্সের বেশকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগেই মূলত আয়োজিত হয় এই উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ—নাচ, গান, আবৃত্তি, আর মঞ্চনাটক দিয়ে সাজানো মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। পারফরমারদের প্রায় সবাই শিক্ষার্থী। ১১ তম এই আয়োজনের মহড়া ও প্রস্তুতি ছাড়িয়ে গেছে বিগত সব বছরকে। এবারের বিশেষ আকর্ষণ জনপ্রিয় গায়ক এস আই টুটুলের সংগীত পরিবেশনা। তাঁর সঙ্গে যুক্ত হবেন তরুণদের প্রিয় ডিজে রাহাত।
এবারের আয়োজনে প্রতিবারের মতই থাকছে হরেক রকম বাঙালি খাবার ও শাড়ি-গয়নার দোকান। দেশীয় মেলার আবহকে তুলে ধরতে ভেন্যুকে সাজিয়ে তোলা হবে নানা রঙে, নানা ঢঙে।
মূলত তরুণদের আয়োজন হলেও এই উৎসবে বরাবরই হাজির থাকেন বিভিন্ন বয়স আর রুচির দর্শক। সবাই যেন আয়োজনে নিজেদের আনন্দ খুঁজে পান সে ব্যাপারে আয়োজকদের আপ্রাণ চেষ্টা চোখে পড়ার মতো। আয়োজকদের একজন বলেন, ‘এই আয়োজনকে আমরা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বিদেশের মাটিতে নিজেদের সংস্কৃতিকে ধরে রাখার একটা প্রচেষ্টা হিসেবে দেখি। আমাদের পরের প্রজন্মের পাশাপাশি এখানের অন্যান্য সংস্কৃতির মানুষকেও আমাদের সংস্কৃতি সম্পর্কে জানানোর একটা প্রচেষ্টা এটি।’
তিনি আরও বলেন, ‘২০১৪ সালে শুরু হওয়া এই আয়োজনে প্রতি বছরেই কিছু না কিছু পরিবর্তন এসেছে। প্রতি বছরই আমরা আগের চেয়ে ভালো আয়োজন উপহার দিতে পেরেছি। আগামী বসন্তে এই আয়োজনের এক যুগ পূর্তি হবে। এ নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমাদের।’

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
৯ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১০ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২০ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
২১ ঘণ্টা আগে