
মহিলা সমিতির পর এবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘কমলা রঙের বোধ’। ২২ মে থেকে ২৪ মে টানা তিন দিন শিল্পকলায় অনুষ্ঠিত হবে নাটকটির চারটি প্রদর্শনী।
কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম উঠে এসেছে কমলা রঙের বোধ নাটকে। নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন অলোক বসু। নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘নাটকের আখ্যান রচিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্মকে উপজীব্য করে। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনার শিকার হন। নাটকের গল্প শুরু সেখান থেকেই। ২২ অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি। ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি তাঁর চিন্তার জগতে মুখোমুখি হয়েছেন তাঁর জীবন-স্বপ্ন-কল্পনা-দর্শন ও বাস্তবতার। তাঁর “লিটারারি নোটস” (সাহিত্যের নোট)-এর মাধ্যমে আজকের জীবনানন্দ ও কাব্যপ্রেমী কতিপয় তরুণ উন্মোচন করেন জীবনানন্দ দাশকে।’
কমলা রঙের বোধ নাটকে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন দিপু মাহমুদ, আরিফ আনোয়ার ও কে এম হাসান। অন্যান্য চরিত্রে আশা আক্তার, বিপাশা সাইদ, মুনমুন খান, সুভাষ সরকার, আকলিমা আক্তার, শান্তনূর ইহসান দিগন্ত, হাসিবুল হক, মৃন্ময় চৌধুরী, নওরীন পাপড়ি, রবিউল ইসলাম রাজিব, শাইরা, সূর্য, প্রীতম প্রমুখ। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, কস্টিউম ডিজাইন মোহসিনা আক্তার, সংগীত রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনা শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।
আগামীকাল ২২ মে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে কমলা রঙের বোধ নাটকের চতুর্থ প্রদর্শনী। এরপর একই স্থানে ২৩ মে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা এবং ২৪ মে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। গত ৯ মে রাজধানীর মহিলা সমিতির মঞ্চে অনুষ্ঠিত হয় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে ১০ ও ১১ মে হয়েছে নাটকের আরও তিনটি প্রদর্শনী।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২০ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২০ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২০ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
২০ ঘণ্টা আগে