
জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’ প্রথম মঞ্চে আসে গত ৪ জুলাই। প্রায় এক মাস পর আবারও দেখা যাবে নাটকটি। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে কাদামাটি নাটকের দ্বিতীয় প্রদর্শনী। নাটকটি লিখেছেন অনিকেত পাল এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
কাদামাটি নাটকে একক অভিনয়ে দেখা যাবে স্মরণ সাহাকে। তিনি বলেন, ‘কাদামাটি আমাদের জীবনের গল্প। এর আগে কোনো নাটকে একক অভিনয় করিনি। এ নাটকেই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ।’
নির্দেশক বলেন, ‘আমরা যাঁরা নিজের শিকড় ছেড়ে অন্য মাটিতে শিকড়ের খোঁজ করি, কাদামাটি তাদেরই গল্প। আধুনিক জীবন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ কিংবা শেষ বয়সে নিশ্চিন্ত জীবন—এসবের আশায় অনেকে নিজের জন্মস্থান ছেড়ে অন্য ভূমিতে পাড়ি জমায়। যাওয়ার পর উপলব্ধি করে, ওই মাটি অনেক কঠোর আর একাকিত্বের। মাঝেমধ্যে মনে হয়, এত উঁচু ভবনগুলোর মাঝখানে আমরা গুম হয়ে যাচ্ছি। এই শহরে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে নিজের পরিচয়টাই হারিয়ে যায়। নিজের শিকড়ে আর ফিরে যাওয়া হয় না।’
নির্দেশক বলেন, ‘যুগে যুগে মানুষের জীবনে এটাই ঘটে। মানুষ প্রতিটি মুহূর্তে নতুন শিকড় তৈরি করে, জীবনকে নতুন করে গড়ে তোলে। জীবন কখনো একটি জায়গায় আটকে থাকে না। প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। তার পরও পথের শেষে মানুষ দাঁড়িয়ে থাকে নতুন এক দিগন্তের আশা নিয়ে। এ নাটকে সেই বাস্তবতার গল্প উঠে এসেছে।’
কাদামাটি নাটকে সেট ও লাইট ডিজাইনে রয়েছেন পলাশ হেনড্রি সেন, আবহ সংগীতে রামিজ রাজু, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা এবং প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২০ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২০ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২০ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
২০ ঘণ্টা আগে