কয়েক বছর ধরে সৌদি আরব হয়ে উঠেছে বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। সারা বছর সেখানে সিনেমাকেন্দ্রিক নানা আয়োজন চলে। এর মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। ২০০৮ সালে যাত্রা শুরুর পর সৌদির স্থানীয় ও উপসাগরীয় সিনেমার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উৎসব। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। দাহরান শহরের ইথরাতে আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে উৎসবের ১২তম আসর।
এবারের আসরের থিম ‘সিনেমা অব দ্য জার্নি’। অর্থাৎ এবার আরবের স্থানীয় ও আন্তর্জাতিক যেসব পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে, প্রতিটিতে থাকবে ভ্রমণের গল্প। আর উৎসবের কেন্দ্রে থাকবে কোরিয়ান সিনেমা। গত বছর জাপানিজ সিনেমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার ‘স্পটলাইট অব কোরিয়ান সিনেমা’ নামে বিশেষ আয়োজন রাখা হয়েছে উৎসবে। কোরিয়ান সিনেমার নান্দনিকতা ও নির্মাণশৈলী নিয়ে থাকবে বিশেষ প্রদর্শনী ও সেমিনার।
সৌদি চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মুল্লা বলেন, ‘চলচ্চিত্র নির্মাতাদের নিয়েই আমাদের আয়োজন। এ বছরের আসরে নির্মাতাদের আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। বরাবরের মতো এ বছরও চলচ্চিত্র নিয়ে আলোচনা, ধারণা বিনিময়, শেখার পরিবেশ—সবই থাকবে।’
উৎসবের ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি বলেন, ‘এই আয়োজনটি আঞ্চলিক সিনেমাকে বিশ্বমঞ্চে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভা বিকাশে বড় ভূমিকা রাখছে।’
২০০৮ সালে যাত্রা শুরু করা সৌদি চলচ্চিত্র উৎসব বর্তমানে সৌদি ও উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্রশিল্পের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। সপ্তাহব্যাপী এই উৎসবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকছে ডকুমেন্টারি স্ক্রিনিং এবং চিত্রনাট্য নিয়ে বিশেষ ওয়ার্কশপ। এ ছাড়া নতুন নির্মাতাদের জন্য থাকছে প্রজেক্ট মার্কেট ও ইন্ডাস্ট্রি প্রোগ্রামের মতো আয়োজন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে