পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বলিউড নায়িকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এই মুহূর্তে রাজ রয়েছেন পুলিশ হেফাজতে। এদিকে এই মামলায় প্রতিদিনই উঠে আসছে নতুন তথ্য। পর্নোগ্রাফি কাণ্ডে রাজের সঙ্গে তাঁর স্ত্রী শিল্পা শেঠির কোনও যোগসূত্র রয়েছে কিনা তা অনুসন্ধান করছেন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। যদিও ক্রাইম ব্রাঞ্চের জেরার মুখে নিজের স্বামীকে নির্দোষ বলেই দাবি করেছেন শিল্পা।
এবার এই মামলা নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা মুকেশ খান্না। তিনি বলেন, ‘কে দোষী আর কে দোষী নয়, তা বলছি না। তবে ঘটনা যদি সত্যি হয়, তাহলে শিল্পা স্ত্রী হিসাবে তাঁর স্বামীর কাজ ও কোম্পানির বিষয়ে ১২০ শতাংশ নিশ্চয়তার সঙ্গেই জানেন। যদিও এটা বহু আগের সময় হত, তা হলে হয়তো তার কথা সত্য বলে মানতাম। আগে অর্ধাঙ্গিনীরা বাইরের খবর রাখতেন না। এখন স্ত্রী-রা ঘর ও ব্যবসা সব খবরই জানেন। রাজের বিরুদ্ধে অভিযোগ যদি সত্যি হয়, তাহলে শিল্পার উচিত স্বামীর বিরুদ্ধে গিয়ে সত্যিটা বলার ক্ষমতা রাখা।’
ইতিমধ্যেই রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেঠির বয়ান রেকর্ড করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। গত শুক্রবার শিল্পাকে ৬ ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম বলছে, নিজের স্বামীকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন শিল্পা। তিনি বলেন,‘হটশটস’ অ্যাপে ঠিক কী ছিল সে সম্পর্কে তিনি জানেন না। তাঁর দাবি হটশটের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। শিল্পা তাঁর বয়ানে এও উল্লেখ করেছেন যে, ইরোটিক ও পর্নের পার্থক্য রয়েছে।
রাজ কুন্দ্রা অশ্লীল ছবি তৈরি করেননি। এই ধরনের কাজে তিনি জড়িতও ছিলেন না। আসল অভিযুক্ত তাঁদের আত্মীয়, রাজের ভগ্নিপতি প্রদীপ বক্সী যিনি অ্যাপ এবং অ্যাপের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। রাজ গ্রেপ্তারের পর ইতিমধ্যেই রাজ এবং শিল্পার বাড়িতে দুইবার তল্লাশি চালিয়েছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস বলছে, খুব শীঘ্রই শিল্পার অ্যাকাউন্ট জব্দ করা হতে পারে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে