‘নীল টিপ’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই সিনেমা দিয়েই প্রায় আট মাস পর নতুন কোনো সিনেমায় সাইন করলেন তিনি। নারীপ্রধান গল্পের সিনেমাটি বানাবেন মেহেদি হাসান। আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার শুটিং—এমনটাই জানালেন নির্মাতা মেহেদি।
নতুন এই সিনেমা নিয়ে মেহেদি হাসান বলেন, ‘আমাদের দেশে নারীপ্রধান গল্পের সিনেমা খুব কম নির্মাণ হয়। নীল টিপ সিনেমার গল্প সাজানো হয়েছে এক নারীকে কেন্দ্র করে। আশা করি বুবলী তার অভিনয় দিয়ে চরিত্রটিকে পরিপূর্ণতা দিবেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’
নির্মাতা জানান, এই সিনেমায় বুবলীর বিপরীতে ছোট পর্দার কোনো অভিনেতাকে নিতে চান তিনি। ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে বুবলীর বিপরীতে কে থাকছেন। সিনেমাটির প্রযোজক সৈয়দ মোহাম্মদ সোহেল।
সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল সিনেপ্লেক্স ও সিংগেলস্ক্রিনে। এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলীর ‘জংলি’। এম রাহিমের পরিচালনায় এতে বুবলীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। ওটিটিতে কাজ করলেও বড় পর্দায় এটি এই জুটির প্রথম সিনেমা।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে