
সৃজিত মুখার্জির পদাতিক সিনেমার শুটিংয়ের কিছুদিন আগে বাবা হারান চঞ্চল চৌধুরী। বাবা হারানোর শোক চাপা দিয়েই পর্দায় মৃণাল সেন হয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গে চঞ্চলের প্রথম সিনেমা পদাতিক। তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করতে চান তিনি। গত বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে পদাতিক মুক্তি পায়, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন ভারতে যেতে পারেননি চঞ্চল। দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করা হয়নি তাঁর।
অবশেষে সেই পদাতিকের জন্যই ভারতে গেলেন চঞ্চল। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার সেরা অভিনেতা (সমালোচক) ক্যাটাগরিতে মনোনয়নে নাম ছিল চঞ্চলের। যথাসময়েই অনুষ্ঠানে হাজির হন তিনি। রেড কার্পেটে তাঁর সঙ্গে ছিলেন সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। এ সময় সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, কতটা এক্সাইটেড তিনি। জবাবে চঞ্চল বলেন, ‘মনোনয়ন থাকলে তো এক্সাইটিং ভাব থাকবেই। তবে চেহারায় বোঝা যাচ্ছে না।’
শেষ পর্যন্ত প্রথম মনোনয়নে পুরস্কার জেতা হয়নি চঞ্চলের। খালি হাতেই ফিরতে হয়েছে। এই বিভাগে যৌথভাবে সেরা হয়েছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন) ও চন্দন সেন (মানিকবাবুর মেঘ)। একই বিভাগে ‘হুব্বা’ সিনেমার জন্য মনোনয়ন তালিকায় নাম ছিল মোশাররফ করিমের। পুরস্কার না জিতলেও সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীকে পুরস্কার দেওয়ার সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে মঞ্চে ওঠেন চঞ্চল। চঞ্চল সেরা না হলেও সেরা পার্শ্ব চরিত্র (নারী), চিত্রনাট্য, মেকআপসহ মোট পাঁচটি বিভাগে সেরা নির্বাচিত হয় পদাতিক।
গত কয়েক বছরের মতো এবারও ফিল্মফেয়ারে উপস্থিত ছিলেন জয়া আহসান। তিনি ছিলেন সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায়। তবে এদিন পঞ্চম ফিল্মফেয়ার পুরস্কার জেতা হয়নি তাঁর। এই বিভাগে সেরা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি (বাবলী), তবে একেবারে খালি হাতে ফিরতে হয়নি জয়াকে। এবার ফিল্মফেয়ারে ‘ট্রাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে